Advertisement

ওয়ালটনের নতুন ৫জি স্মার্টফোন ‘য্যানন এক্স২২’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ওয়ালটনের নতুন ৫জি স্মার্টফোন ‘য্যানন এক্স২২’

দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে নিয়ে এসেছে ‘য্যানন’ সিরিজের নতুন ৫জি স্মার্টফোন ‘য্যানন এক্স২২ ৫জি।’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ডিজাইন এবং ফিচারের এই ফোনটি বাজেট-বান্ধব মূল্যে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ জানান, ‘অবসিডিয়ান গ্রে’ এবং ‘জেনিথ গ্রিন’ এই দুটি রঙে ফোনটি দেশের বাজারে আসবে। ভ্যাট ছাড়া ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, রিটেল আউটলেট ছাড়াও ওয়ালটনের অনলাইন সেলস প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা ফোনটি কিনতে পারবেন।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর। স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৮ ইঞ্চির ইউ-নচ আইপিএস ডিসপ্লে, যার ব্রাইটনেস ৬৩০ নিটস পর্যন্ত।

ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫২ সেন্সরযুক্ত মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৬ হাজার এমএএইচ-এর ব্যাটারি, যা দ্রুত চার্জ করার জন্য রয়েছে ১৮ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জিং সুবিধা।

Advertisement