ads

প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

'অনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড' এই অঙ্গীকারকে ধারণ করে দি প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার রাজধানীর ফোরটিস ডাউনটাউন রিসোর্টে সম্মেলনটি হয়।

Advertisement

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো.মনজুর মফিজ ব্যাংকের আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল তুলে ধরেন। তিনি ডিপোজিট সংগ্রহে আরও গতিশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করে চলমান ও নতুন ডিপোজিট ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান। বিদ্যমান ব্যবসায়িক ঘাটতি দূর করা, লাভজনক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং প্রতিটি শাখাকে আরও কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, “ব্যাংকে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের কোনো স্থান নেই। এই দায়িত্ব সফলভাবে পালনে ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সম্মেলনে সিনিয়র ম্যানেজমেন্ট টিম ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বিষয়ে উপস্থাপন করেন। উপস্থাপনাগুলোতে ডিপোজিট মোবিলাইজেশন, রিকভারি পারফরম্যান্স, বাংলা কিউআর, এজেন্ট ব্যাংকিংসহ ব্যাংকের বিভিন্ন কৌশলগত উদ্যোগ, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্রাঞ্চ ও হেড অফিসের কর্মকর্তারা।

সম্পর্কিত