Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৭: ৫৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘বিইটিএ বাজেট ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিস’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: সাউথইস্ট ইউনিভার্সিটি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘বিইটিএ বাজেট ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিস’ শীর্ষক দিনব্যাপী একটি আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বাজেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের জাতীয় রাজস্ব ও আর্থিক নীতি নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন।

Advertisement

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লতিফুল হক। তিনি অর্থনৈতিক গবেষণায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতি বিশ্লেষণের বাস্তব গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশের রাজস্বনীতি, কর ব্যবস্থা ও সরকারি ব্যয় নিয়ে একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাটি সঞ্চালনা করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

আলোচনায় জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বিশেষ গুরুত্ব পায়। প্যানেলিস্টরা উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বর্তমানে জিডিপির প্রায় ২ শতাংশের মধ্যে রয়েছে, যা নির্ধারিত ৩ দশমিক ৫ থেকে ৪ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

Advertisement
Advertisement
Advertisement

তারা আরও বলেন, বরাদ্দের একটি বড় অংশ উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিবর্তে পরিচালন ব্যয়ে ব্যয় হয়। অতীতের বাজেটগুলোতেও শিক্ষক কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নের তুলনায় অবকাঠামোগত উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্থনৈতিক নীতি ও সরকারি অর্থ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রথমে ‘বাজেট ২০২৬’ শীর্ষক পলিসি ডিবেট অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী দলগুলো সমসাময়িক অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে এবং সরকারি নীতির মূল্যায়ন করে। এছাড়া, কেস স্টাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো বাস্তব বাজেট-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করে। আরও অনুষ্ঠিত হয় কেস স্টাডি প্রতিযোগিতা।

বিষয়: প্রতিযোগিতাবাজেটবিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

  • ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    তরুণ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রাঙ্গণে আন্তঃব্যবহারযোগ্য ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ওয়ান ব্যাংক পিএলসি।

  • রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।