স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, এস এ এমডি হোসেন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক, শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রেজা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন, পর্যবেক্ষক হিসেবে ডিএসই থেকে মো. রাকিবুল ইসলাম ও মো. বাহারুল ইসলাম শাওন এবং সিএসই থেকে আলমগীর কবির, শেয়ারহোল্ডারবৃন্দ ও অডিটরের প্রতিনিধিবৃন্দ সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন।
সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।
সভায় ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন ও ডিরেক্টরস’ রিপোর্ট উপস্থাপনসহ উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় শেয়ারহোল্ডারবৃন্দ ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় গত অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ সকল আলোচ্যসূচী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।