Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সেবার মানের গুরুত্ব নিয়ে সিএসকিউই-এর ওয়েবিনার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৯: ৩৭
টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সেবার মানের গুরুত্ব নিয়ে সিএসকিউই-এর ওয়েবিনার

সেন্টার ফর সার্ভিস কোয়ালিটি এনহ্যান্সমেন্ট (সিএসকিউই) সম্প্রতি ‘সার্ভিস কোয়ালিটি ইনডেক্স’ (এসকিউআই) বিষয়ক একটি ওয়েবিনারের আয়োজন করে। এতে করপোরেট নেতৃবৃন্দ, ব্যাংকিং পেশাজীবী, শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং সার্ভিস কোয়ালিটি বিশেষজ্ঞরা অংশ নেন।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েবিনারে সার্ভিস কোয়ালিটি ইনডেক্সকে প্রতিষ্ঠানের সেবার মান পরিমাপ, পর্যবেক্ষণ এবং ধারাবাহিক উন্নয়নের একটি কার্যকর ও কাঠামোবদ্ধ পদ্ধতি হিসেবে তুলে ধরা হয়। সিএসকিউই দীর্ঘদিন ধরে এ বিষয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির মতে, তথ্যভিত্তিক সেবা ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা উন্নয়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে এসকিউআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএসকিউই-এর কনসালট্যান্ট কাজী আসিফ উজ জামান ও মো. ইশরাক শাফাত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সার্ভিস কোয়ালিটি ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. তারেক আজিজ। তিনি বলেন, “সেবার মান পরিমাপ ও উন্নয়নের জন্য সার্ভিস কোয়ালিটি ইনডেক্সের মত একটি নির্ভরযোগ্য সূচক প্রতিষ্ঠানগুলোকে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে।”

ওয়েবিনারে ‘দ্য ফেসেস অব সার্ভিস কোয়ালিটি: প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মো. তারেক আজিজ, সিএসকিউই-এর উপদেষ্টা ও কানাডার স্কশিয়াব্যাংকের অ্যাসোসিয়েট টিম লিড আলভি চৌধুরী এবং এনআরবি ব্যাংকের সার্ভিস কোয়ালিটি ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান তাসনিম মৌরিন। বক্তারা বাংলাদেশে সেবার মান উন্নয়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন।

Advertisement
Advertisement
Advertisement

সিএসকিউই ২০১৮ সাল থেকে এসকিউআই নিয়ে কাজ করছে। সার্ভিস কোয়ালিটি ইনডেক্স (এসকিউআই) হলো সিএসকিউই উদ্ভাবিত একটি সেবা মূল্যায়ন কাঠামো, যা প্রতিষ্ঠানগুলোর সেবার মান পরিমাপ ও উন্নয়নে সহায়তা করে। এর ওয়েবভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা, সেবা প্রদান, কার্যক্রমের দক্ষতা এবং গ্রাহক সন্তুষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তথ্য ও সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এ তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সেবার দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে পারে।

বিষয়: ব্যাংকউন্নয়নউদ্যোক্তাবিজ্ঞপ্তিবিশেষজ্ঞওয়েবিনারগবেষণা
Advertisement
সর্বশেষ
  • ১

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ২

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৩

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

  • ৪

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ৫

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।