Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ঢাকা ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০: ৫৬
ঢাকা ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংক ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) ওসমান এরশাদ ফয়েজ, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমানে চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত ব্যাংকের প্রতিষ্ঠাতা জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ অনুষ্ঠানে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

ব্যাংকের এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ গত তিন দশকেরও বেশি সময়ে ঢাকা ব্যাংকের সফল পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে ব্যাংকের মূল ব্র্যান্ড প্রতিশ্রুতি ‘ট্রান্সফর্মিং টুগেদার’ বাস্তবায়নে ব্যাংকের অঙ্গীকার তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার ব্যাংকের ৩১ বছরের যাত্রায় অবিচল আস্থা ও সহযোগিতার জন্য গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে তিনি সুশাসন নিশ্চিতকরণ, টেকসই ব্যাংকিং এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির কথা জানান।

Advertisement
Advertisement
Advertisement

ভার্চুয়াল বক্তব্যে ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা ব্যাংকের শুরুর দিনগুলোর কথা বলেন ও কর্মকর্তা-কর্মচারীদের সততা, পেশাদারিত্বর সাথে গ্রাহকসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, এ. টি. এম. হায়াতুজ্জামান খান, রেশাদুর রহমান, আলতাফ হোসাইন সরকার, আফরোজা আব্বাস, আমির উল্লাহ, আব্দুল্লাহ আল আহসান, মো. আমান উল্লাহ সরকার, মির্জা ইয়াসের ও পরিচালক অধ্যাপক বিলকিস আরা বেগম।

অনুষ্ঠানের শেষভাগে ঢাকা ব্যাংকের সমৃদ্ধি, গ্রাহক ও অংশীজনদের কল্যাণ এবং প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের দ্রুত সুস্থতা কামনা করে একটি দোয়া মাহফিল করা হয়। সবশেষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিষয়: প্রতিষ্ঠাবার্ষিকীঢাকা ব্যাংকবিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।