Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

জাঙ্গাল আইলপাড়ায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০: ২৮
জাঙ্গাল আইলপাড়ায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার জাঙ্গাল আইলপাড়ায় স্থানীয় সামাজিক সংগঠন ‘ন্যায় নীতি আদর্শ সংগঠন’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ সোমবার সকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

সংগঠনের উপদেষ্টা শিল্পী জাহাঙ্গীর আলম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, কবি-প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস এবং হেল্প হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ন্যায় নীতি আদর্শ সংগঠন’-এর সভাপতি ওমর ফারুক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি হেলাল হোসেন (আদনান), সাধারণ সম্পাদক ওমর শরিফ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য সচিব শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজিব হোসেন এবং এলাকার তরুণ প্রজন্ম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের উপদেষ্টা শিল্পী জাহাঙ্গীর আলম ইমন ‘ন্যায় নীতি আদর্শ সংগঠন’-এর লক্ষ্য, উদ্দেশ্য এবং গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন। এরপর ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন তার বক্তব্যে বলেন, “বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ হোক আমাদের সামাজিক দায়িত্ব।”

হেল্প হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবদুল্লাহ আল মামুন বলেন, “মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের প্রধান উৎস গাছ। গাছ যেমন আমাদের বিশুদ্ধ বাতাস দেয়, তেমনি পরিবেশ দূষণ কমিয়ে সুস্থ জীবন নিশ্চিত করতে সাহায্য করে। তাই নিজের স্বাস্থ্য ও আগামী প্রজন্মের কল্যাণে বেশি বেশি গাছ লাগানো এবং তার পরিচর্যা করা আমাদের সবার দায়িত্ব।”

Advertisement
Advertisement
Advertisement

কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস বলেন, “জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ পৃথিবীকে শীতল রাখে, কার্বন শোষণ করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। নিমগাছ পরিবেশকে নির্মল রাখতে সহায়ক, আর প্রতিটি অঞ্চলের মৌসুমি ফল সেই অঞ্চলের মানুষের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রকৃতি ও মানুষকে বাঁচাতে আমাদের সবাইকে যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে।”

বিষয়: বিজ্ঞপ্তিগাছনারায়ণগঞ্জসংগঠনবৃক্ষরোপণ
Advertisement
সর্বশেষ
  • ১

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০

  • ২

    ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

  • ৩

    ট্রাম্প যে কারণে ছাড় দিচ্ছেন পুতিনকে

  • ৪

    দীর্ঘ বিলম্বের পর চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী সেতু

  • ৫

    যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

সম্পর্কিত
  • বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

    বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

    বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রোডাকশন খাতের জন্য ক্যাননের চারটি নতুন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। উন্মোচন করা পণ্যগুলো হলো ক্যানন EOS C50, ক্যানন XA65, ক্যানন XF605 এবং ক্যানন PTZ CR-N100 ক্যামেরা।

  • হিজাব বিতর্ক, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা

    হিজাব বিতর্ক, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে হিজাব নিয়ে কথিত মন্তব্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালিমা লেপন এবং ক্রমবর্ধমান ধর্মান্ধকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক সমাজ।

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

    এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

    এই যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক দুটি বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।

  • উত্তরায় পূবালী ব্যাংকের ২৮৫তম উপশাখার উদ্বোধন

    উত্তরায় পূবালী ব্যাংকের ২৮৫তম উপশাখার উদ্বোধন

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আব্দুর রকীব।