Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> কানেক্ট

ঢাকা ক্লাবের সভাপতি হলেন আলতামাশ কবির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৩
ঢাকা ক্লাবের সভাপতি হলেন আলতামাশ কবির
আলতামাশ কবির। ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির (মিশু)।

Advertisement

গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিদায়ী সভাপতি শামীম হোসেনকে ৫৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

ক্লাব সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৫১৫ জন। এর মধ্যে ১ হাজার ৩৭৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৩৯ দশমিক ০৬ শতাংশ। সভাপতি পদে ১ হাজার ৩৭৩টি ভোটের মধ্যে বৈধ ভোট ছিল ১ হাজার ৩৬৮টি। এর মধ্যে আলতামাশ কবির পেয়েছেন ৯৭৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ৭১ দশমিক ৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন পেয়েছেন ৩৯২ ভোট। পাঁচটি ভোট অবৈধ বলে গণ্য হয়েছে।

এর আগে ২০২৫ সালের নির্বাচনে শামীম হোসেন ৬৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং সেবার আলতামাশ কবির পেয়েছিলেন ৪৯৫ ভোট।

Advertisement
Advertisement
Advertisement

সভাপতি পদের পাশাপাশি পরিচালনা পর্ষদের ১০টি পরিচালক পদেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মোট ১৬ জন প্রার্থী এই ১০টি পদের জন্য লড়াই করেন। এর মধ্যে ১ হাজার ৫৩ ভোট পেয়ে তালিকায় শীর্ষে রয়েছেন তারেক আহমেদ আদেল।

জহির রায়হানের জীবনের মতোই অসম্পূর্ণ তার স্বপ্নটিZahir

পরিচালনা পর্ষদে নির্বাচিত অন্য বিজয়ীরা হলেন- ওসামা তাসীর (১,০১২ ভোট), তানভীর আজিজ খান (১,০০৩ ভোট), অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী (৯৯২ ভোট), এস এম হাফিজ আল আশাদ (৯৫৫ ভোট), নাজমা আক্তার (৯৩৭ ভোট), মো. আমিনুল হক (৯৩৭ ভোট), আম্বারীন ইসলাম (৮৭৮ ভোট), আব্দুর রহমান (৮২৯ ভোট) এবং রাব্বানি জব্বার (৮২৫ ভোট)।

অন্যদিকে, পর্ষদ নির্বাচনে পরাজিত হয়েছেন মাহমুদুর রহমান (৭৬৭ ভোট), নায়ীম মো. কাইয়ুম (৬৪৮ ভোট), আমিনুর রেজা খান (৬৩৮ ভোট), তানভীর আহমেদ মিকি (৬০৫ ভোট), ইসরাত হেলাল (৫৮৯ ভোট) এবং তুহিন রেজা (৫৭২ ভোট)।

পরিচালনা পর্ষদের নির্বাচনে মোট ১ হাজার ৩২৪টি বৈধ ভোট এবং ৪৯টি অবৈধ ভোট রেকর্ড করা হয়েছে।

১৯১১ সালে প্রতিষ্ঠিত ঢাকা ক্লাব দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও প্রভাবশালী সামাজিক ক্লাব। ব্রিটিশ আমলে তৎকালীন পূর্ব বাংলার উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তাদের বিনোদন ও সামাজিক মেলামেশার কেন্দ্র হিসেবে এটি যাত্রা শুরু করেছিল। রাজধানীর রমনা এলাকায় ৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই ক্লাবটি আভিজাত্য ও ঐতিহ্যের মিলনস্থল।

বিষয়: ব্রিটিশঢাকা ক্লাবভোট
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি

  • ২

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

  • ৩

    আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল

  • ৪

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

  • ৫

    ‘বেফাক-হাইয়ার কাছে রেগুলেশন থাকা আর নেকড়ের কাছে ভেড়া থাকা একই’

সম্পর্কিত
  • বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন

    বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন

    রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।