
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন।
গত শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এ উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতায় ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে ৫০ বছরেরও অধিক ঐতিহ্যবাহী ইউরোপীয়ান এসিসি ব্র্যান্ডের টেকসই, পরিবেশবান্ধব ও কমপ্যাক্ট ডিজাইনের ‘কাপ্পা’ সিরিজের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ইউরোপসহ উন্নত দেশের বাজারে রপ্তানি সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, “এসিসির কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন ও বাংলাদেশের জন্য এক বিরাট মাইলফলক ও অত্যন্ত গর্বের।”
তার ভাষ্য, স্মার্ট ডিজাইন, দীর্ঘস্থায়িত্ব ও উচ্চ কার্যক্ষমতার সমন্বয়ে এ কম্প্রেসর উৎপাদন ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবন দলের সাফল্য। তিনি বলেন, কম্প্রেসর খাতের আন্তর্জাতিক বাজার বড় এবং দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি শীর্ষ রপ্তানিকারক হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ওয়ালটন। বর্তমানে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশে ওয়ালটনের কম্প্রেসর রপ্তানি হচ্ছে। নতুন কম্প্রেসর উৎপাদন শুরুর পর বিভিন্ন দেশের ক্রেতাদের আগ্রহ বাড়ছে বলেও তিনি জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে একমাত্র কম্প্রেসর উৎপাদন শিল্প স্থাপনের মাধ্যমে বাংলাদেশ এশিয়ার অষ্টম ও বিশ্বের ১৫তম কম্প্রেসর উৎপাদনকারী দেশের তালিকায় স্থান পেয়েছে।
এতে আরও বলা হয়েছে, ওয়ালটনের কারখানায় আন্তর্জাতিকমানের মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার, আধুনিক প্রযুক্তির ল্যাব সরঞ্জাম ও মেশিনারিজ রয়েছে এবং উৎপাদনের প্রতিটি ধাপে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হয়। ২০১৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর দুই বছরের মধ্যে ইউরোপে রপ্তানি শুরু করে প্রতিষ্ঠানটি। এছাড়া ২০২২ সালে ইতালির এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি ও মেধাস্বত্ব অধিগ্রহণ করে ওয়ালটন।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।