
ওইইবির ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক
অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ওইইবি) সঙ্গে সম্প্রতি ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।
চরচা ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধিদল। গত বৃহস্পতিবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএবি।
বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলে ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহিরসহ বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বিএবির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার অবদান এবং দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতিকে শক্তিশালী করার প্রতি তার অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সাক্ষাৎকালে ব্যাংক চেয়ারম্যানরা ব্যাংকের মূলধন ভিত্তি, সম্পদের গুণগত মান ও সুশাসন শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
তারা মনে করেন, এই পর্যায়ে আর কোন নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান করা উচিত নয়; বরং বিদ্যমান ব্যাংকগুলোকে শক্তিশালী ও সুসংহত করাকেই অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

ওইইবির ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক
অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ওইইবি) সঙ্গে সম্প্রতি ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকী উদযাপন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানী ঢাকার মাদানী এভিনিউতে এসএফবিএল অ্যারেনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্কয়ার গ্রুপ।

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের (টিএসসিএফপি) আওতায় টানা তৃতীয়বারের মতো স্বীকৃতি অর্জন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। চলতি বছর আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) জন্য ট্রেড ফাইন্যান্সে প্রবেশাধিকার সম্প্রসারণে অবদান রাখা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বর্ণাঢ্য, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।