
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।
প্রাণ-প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের পথ অনুসন্ধানের প্রত্যয় নিয়ে গঠিত ‘প্রাকৃত সমাজ’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ‘প্রাকৃত সমাজের আলাপ ও গান’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন চলে।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত রণজিৎ বাওয়ালীকে। তিনি একজন ‘প্রাকৃতজন’ হিসেবে বিশুদ্ধ প্রাণ-প্রকৃতি রক্ষায় আমৃত্যু কাজ করে গেছেন।
দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা, সংগীত পরিবেশনা এবং ‘প্রাকৃত’ সাময়িকীর প্রথম সংখ্যার উন্মোচন। ‘প্রাকৃত সমাজের আলাপ’ পর্বে ভূমির ব্যক্তিগত মালিকানা বহাল রেখে সব প্রাণের সহাবস্থান কীভাবে সম্ভব, সব প্রাণের মঙ্গলজনক চিকিৎসাপদ্ধতি ও ব্যবস্থা, শিক্ষাব্যবস্থায় আত্মপ্রকৃতির সন্ধান এবং জাতীয় পর্যায়ে পরিবেশ, স্বাস্থ্য ও কৃষি সংকটের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন অধ্যাপক আনু মুহাম্মদ, খন্দকার নিয়াজ রহমান, পাভেল পার্থ, অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, ডা. সুমন কে বিশ্বাস, ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান, ড. সামিনা লুৎফা, কৃষিবিদ মো. মাহমুদ হোসেন, ড. মোহাম্মদ নাজিমউদ্দিন ও দেলোয়ার জাহান।
বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন মুসা কলিম মুকুল, আয়ুর্বেদাচার্য দেবজ্যোতি দত্ত ও মো. ইফতেখার আলী।
এ ছাড়া ‘প্রাকৃত সমাজের গান’ পর্বে সংগীত পরিবেশন করেন অরূপ রাহী, মুসা কলিম মুকুল ও কুয়াশা মূর্খ।
প্রথম বর্ষপূর্তির এ আয়োজনের মধ্য দিয়ে প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও মানুষের পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছে ‘প্রাকৃত সমাজ’।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।

‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
২০০৮ সালে মহাব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে পূবালী ব্যাংকে যোগ দেন তিনি। এ সময় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকটির রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলার কাজে নেতৃত্ব দেন।

প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিএনএনআরসির প্রচারাভিযান
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যায়বিচার, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং দায়মুক্তির অবসানের আহ্বান নিয়ে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান করবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের অর্থপাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালে ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই)।