বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেডের সাথে প্রাইম ব্যাংক পিএলসির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা মোটরসের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে উত্তরা মোটরস জানিয়েছে, এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকি গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড়, যেকোনো ব্র্যান্ডের পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা এবং ভবিষ্যতে গাড়ি আপগ্রেডের ক্ষেত্রে বাইব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।
এছাড়াও থাকছে তিন বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে মেইনটেন্যান্স সুবিধা, দেশব্যাপী ১০টি সার্ভিস ওয়ার্কশপের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা, ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা এবং ঢাকা শহরের মধ্যে গ্রাহকের বাসায় গাড়ি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার সুবিধা।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন- এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ; এসইভিপি, চিফ বিজনেস অফিসার, সিএনআইবি অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং সাজিদ রহমান; ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল ও ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী।
উত্তরা মোটরস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- ডিরেক্টর-ফাইন্যান্স এ বি এম হুমায়ুন কবির; সিওও- সুজুকি কার বিজনেস চিরঞ্জীব রায়; এফসিএ, সিএফও- উত্তরা গ্রুপ আবু বকর সিদ্দিকী; এফসিএমএ, সিএফও মাহবুব আলম; সিনিয়র জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স শফিকুল আলম খান।