
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।
এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক অতিক্ষুদ্র,ক্ষুদ্র, মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে উদ্যোক্তা মেলা ও তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আজ রোববার ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো.তৌহিদুল আলম খান, এফসিএমএ। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি) প্রধান তনুশ্রী মিত্র, এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরী, ট্রেজারি বিভাগের প্রধান মো.আব্দুল গফুর রানা, এসএমই-ব্যবসা, ক্ষুদ্র এবং কৃষি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় এনআরবিসি ব্যাংকের গ্রাহকসহ এমএসএমই খাতের উদ্যোক্তারা অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। গ্রাহক-ব্যাংকার সম্পর্ক উন্নয়ন, উদ্যোক্তাদের সমস্যার সমাধান, ঋণপ্রাপ্তির জন্য আবেদন প্রক্রিয়াসহ ব্যাংকিং সেবা সংক্রান্ত নানা বিষয়ে পারস্পারিক মতবিনিময় করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা। তাদের কঠোর পরিশ্রমের ফলে বেসরকারিখাতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই খাতের উদ্যোক্তাদের জন্য একাধিক ঋণ প্রডাক্ট চালু করে তাদের উন্নয়ন সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে এনআরবিসি ব্যাংক।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।

‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
২০০৮ সালে মহাব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে পূবালী ব্যাংকে যোগ দেন তিনি। এ সময় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকটির রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলার কাজে নেতৃত্ব দেন।

প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিএনএনআরসির প্রচারাভিযান
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যায়বিচার, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং দায়মুক্তির অবসানের আহ্বান নিয়ে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান করবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের অর্থপাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালে ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই)।