Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

বাংলাদেশে যাত্রা শুরু করল সিঙ্গাপুরের বিখ্যাত কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৭: ৩১
বাংলাদেশে যাত্রা শুরু করল সিঙ্গাপুরের বিখ্যাত কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’
এসিআই ফুডস লিমিটেড-এর অন্যতম প্রতিষ্ঠান ‘এসিআই বেভারেজেস’-এর হাত ধরে দেশের বাজারে এলো আন্তর্জাতিকভাবে সমাদৃত এই কফি। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জনপ্রিয় সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। এসিআই ফুডস লিমিটেড-এর অন্যতম প্রতিষ্ঠান ‘এসিআই বেভারেজেস’-এর হাত ধরে দেশের বাজারে এলো আন্তর্জাতিকভাবে সমাদৃত এই কফি।

Advertisement

আজ বুধবার রাজধানীর বনশ্রী ডি-ব্লকের ‘স্বপ্ন’ ফ্ল্যাগশিপ আউটলেটে এক জমকালো আয়োজনের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

‘এসিআই বেভারেজেস’-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের ‘এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডি.’ এবং ‘এসিআই বেভারেজেস’-এর যৌথ উদ্যোগে এই সময়োপযোগী পদক্ষেপটি বাস্তবায়িত হয়েছে ‘মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’-র সার্বিক সহযোগিতায়।

আন্তর্জাতিক ব্র্যান্ড ‘সানকুইক’ ও ‘এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস’-এর পর হট বেভারেজ, বিশেষ করে কফি ক্যাটাগরির ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কেন্দ্র করে নিজেদের বেভারেজ পোর্টফোলিও সমৃদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছে এসিআই। বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমাদৃত ও বিশ্বস্ত কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’ এখন বাংলাদেশের কফিপ্রেমীদের দেবে এক প্রিমিয়াম ও আন্তর্জাতিক কফি পানের অভিজ্ঞতা।

Advertisement
Advertisement
Advertisement

প্রাথমিক পর্যায়ে বাজারে ‘ম্যাককফি অরিজিনাল’ এবং ‘ম্যাককফি গোল্ড জার’ বাজারজাত শুরু হয়েছে। তবে দীর্ঘমেয়াদে দেশে ব্র্যান্ডটির ভিত্তি সুদৃঢ় করতে স্থানীয়ভাবেই ম্যাককফি জার এবং থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কফিপ্রেমীদের জন্য আরও নতুন ও বৈচিত্র্যময় স্বাদ নিয়ে আসার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডস-এর প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি-এর ডিরেক্টর প্রদীপ চৌহান এবং জেনারেল ম্যানেজার তান বুন হুয়া।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন মিৎসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেড, ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতোসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘ম্যাককফি’ বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেডের একটি ফ্ল্যাগশিপ ব্র্যান্ড। অন্যদিকে, জাপানভিত্তিক বিখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড দীর্ঘ ছয় দশক ধরে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে অবদান রাখছে। প্রতিষ্ঠানটি এসিআই মোটরস এবং এসিআই লজিস্টিকস (‘স্বপ্ন’)-এর সঙ্গেও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে জড়িত রয়েছে।

বিষয়: কফিবিজ্ঞপ্তিআন্তর্জাতিক
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।

  • স্বাস্থ্যসেবায় আরোগ্যের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

    স্বাস্থ্যসেবায় আরোগ্যের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

    ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত বৃহস্পতিবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব

  • দুর্যোগ সহনশীল আবাসনে পিকেএসএফকে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

    দুর্যোগ সহনশীল আবাসনে পিকেএসএফকে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

    বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের প্রায় ৪০ হাজার পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ সহনশীল আবাসনের সুযোগ সম্প্রসারণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

  • বাংলাদেশে স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর, ধারণক্ষমতা সর্বোচ্চ ৭০০ লিটার

    বাংলাদেশে স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর, ধারণক্ষমতা সর্বোচ্চ ৭০০ লিটার

    বাংলাদেশের বাজারে নতুন করে স্যামসাং রেফ্রিজারেটরের বিস্তৃত রেঞ্জ এনেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। নতুন এই রেঞ্জে ছয়টি মডেল আছে, যেগুলোর ধারণক্ষমতা ২৭৫ লিটার থেকে ৭০০ লিটার পর্যন্ত।