Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

হরমুজ প্রণালি নিয়ে কঠিন পরীক্ষায় ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২: ১৬
হরমুজ প্রণালি নিয়ে কঠিন পরীক্ষায় ট্রাম্প

একটি সংকীর্ণ সমুদ্রপথ, যার ওপর নির্ভর করছে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ। আর সেই পথ ঘিরেই মুখোমুখি বিশ্বের দুই শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র ও ইরান।

Advertisement
Advertisement
Advertisement

এই উত্তেজনার মাঝেই শুরু হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পাকিস্তানে গেছেন।

যাত্রার আগে তিনি সাংবাদিকদের বলেন, “ইরানিরা যদি সদিচ্ছার সঙ্গে আলোচনা করতে চায়, তবে আমরা অবশ্যই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।”

তবে ভাইস প্রেসিডেন্ট একটি সতর্কবার্তাও দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ইরান যদি চতুরতা করার চেষ্টা করে, তবে দেখবে যে এই প্রতিনিধি দল মোটেও নমনীয় নয়।

Advertisement
Advertisement
Advertisement

ভ্যান্স আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার বিষয়ে প্রতিনিধি দলকে বেশ কিছু স্পষ্ট দিকনির্দেশনা দিয়ে দিয়েছেন।

মার্কিন এই প্রতিনিধি দলে আরও রয়েছেন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার, যিনি ট্রাম্পের প্রথম মেয়াদে উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।

এই দুই ব্যক্তিই এর আগে ইসরায়েল-গাজা যুদ্ধ বন্ধে এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই বৈঠকের ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করছে, যার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া অন্যতম।

তবে সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ আল জাজিরাকে বলেন, “বিষয়টি এমন নয় যে ট্রাম্প প্রশাসনের হাতে কোনো সুযোগ নেই। সমস্যা হলো আমেরিকার ওপর যে চাপের দিকগুলো দৃশ্যমান, সেগুলোর সময় ফুরিয়ে আসছে। অন্যদিকে ইরানের চাপের জায়গাগুলো ততটা স্পষ্ট নয়।”

লিফ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের ফলে ইরান আগের চেয়ে আরও সাহসী, উগ্র এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

ইসলামাবাদে আলোচনার আগে লিফ আল জাজিরাকে আরও বলেন, “প্রণালিটি বন্ধ হওয়া বা শর্তসাপেক্ষে খোলার মতো কোনো পরিস্থিতি তৈরি হলে তা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে।”

তিনি বলেন, “ইরান সহজে এই সুযোগ হাতছাড়া করবে না, কিন্তু এটি আমাদের জন্য একটি পাস বা ফেল পরীক্ষা; যেভাবেই হোক আমাদের এটি পুনরায় উন্মুক্ত করতে হবে।

ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করায় বেশ উৎসবমুখর মেজাজে রয়েছে পাকিস্তান।

রাজধানীর রাস্তায় ডিজিটাল বিলবোর্ডগুলোতে শোভা পাচ্ছে ‘ইসলামাবাদ টকস’ লেখা। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকার মাঝে রাখা হয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতীক। শান্তি আলোচনায় নিজেদের এই বিশেষ ভূমিকাকে স্মরণীয় করে রাখতে দেশটিতে দুই দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

পুরো বিশ্বের নজর এখন এই আলোচনার দিকে- সব দেশই চায় যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হোক। তবে পাকিস্তানের জন্য এই আলোচনার গুরুত্ব ও ঝুঁকি আরও ভিন্ন মাত্রার।

সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ আব্দুল বাসিত বিবিসিকে বলেন, যদি এই আলোচনা ব্যর্থ হয়, তবে পাকিস্তান এক ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে প্রতিবেশী দেশ ইরানের সাথে চলমান এই লড়াইয়ে পাকিস্তানও জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।

তা সত্ত্বেও পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় এখন গর্বের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

বিষয়: জ্বালানিপাকিস্তানআমেরিকাইরানসোশ্যাল মিডিয়াযুদ্ধ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড