Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

তারেকও বললেন, ‘দ্রুত’ ফেরার কথা

সামদানী হক নাজুম

সামদানী হক নাজুম

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০: ২৬
তারেকও বললেন, ‘দ্রুত’ ফেরার কথা

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মনেই প্রশ্ন ছিল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কবে দেশে ফিরবেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রায় দুই দশক পর কোনো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দেশে ফেরা নিয়ে কথা বললেন তারেক রহমান নিজেই। ‘শিগগিরই’ ফেরার কথা জানালেও সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ উল্লেখ করেননি তিনি।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কবে দেশে ফিরছেন? উত্তরে তিনি বলেন, “দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।”

তার কাছে আবারও জানতে চাওয়া হয়েছিল, নির্বাচনের আগে তিনি দেশে থাকবেন কি না?

Advertisement
Advertisement
Advertisement

তারেক রহমান বলেন, “রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক (যে), নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক (থাকে)। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব?”

“আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে- সেই প্রত্যাশিত, যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ,” যোগ করেন তারেক।

তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, “জি, ইনশাআল্লাহ।”

তারেকের এই সাক্ষাৎকারের প্রথম পর্ব সোমবার সকালে প্রকাশ করে বিবিসি বাংলা।

কিছু দিন ধরেই বিএনপির নেতারা বলছিলেন, তাদের শীর্ষ নেতা তারেক রহমান ‘শিগগিরই’ ফিরবেন। তবে সেই ‘শিগগিরই’ যে কবে, সেই প্রশ্নের জবাব পাওয়া পাওয়া যায়নি। তারেক নিজেও সেটি ভেঙে বলেননি।

বিবিসির আরেক প্রশ্নের জবাবে দেশে না ফেরার জন্য নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছেন তারেক। বলেন, “বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।”

তারেক রহমানের নির্বাচনী ভাবনা

আসন্ন নির্বাচন নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন তারেক রহমান। দেশে এসে নির্বাচনে অংশ নেবেন তিনি। পাশাপাশি দলের সভানেত্রী খালেদা জিয়া সুস্থ্য থাকলে তিনিও নির্বাচনে অংশ নেবেন।

বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন কি না- এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তারেক জানান, এটি দল এবং জনগণের সিদ্ধান্ত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমমনা দলগুলোকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন করবে বিএনপি। বিএনপির ৩১ দফা দাবির সঙ্গে সহমত পোষণকারী দলগুলোকেই কাছে টানার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, “যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে, আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে।”

মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। এলাকায় যার গ্রহণযোগ্যতা রয়েছে, যাকে মানুষ চায়, যিনি তার নিজ এলাকার সমস্যাগুলো জানেন, তেমন ব্যক্তিকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে বলে জানান, তারেক রহমান। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অর্থ কিংবা, ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব থাকবে না বলে জানান তারেক।

একইসঙ্গে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএনপি এখন আগের চেয়েও পরিণত দল বলে দাবি করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জন্য রাজনীতির তাগিদ থেকেই কোনো অভিযোগ মিললেই তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএনপি। আসন্ন নির্বাচনে জনসাধারণকে আশ্বস্ত করে তারেক বলেন, “জনগণ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা যাতে একটি এমন অবস্থা তৈরি করতে পারি, যেখানে কিছুটা হলেও আমরা বহিঃবিশ্বে বিশ্বের অন্য দেশের সামনে কিছুটা হলেও যাতে সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারি।”

ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী কিছু দলকে নিয়ে বিএনপি-বিরোধী একটি জোট করার যে ইঙ্গিত দিচ্ছে, সেটা নিয়েও কথা বলেন তারেক রহমান। এটি বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না বলেও মনে করেন তিনি।

গণঅভ্যুত্থানে নিজের ভূমিকা নিয়েও কথা বলেন তারেক রহমান। ব্যক্তি নয়, বরং গণতন্ত্রকামী জনগণই ‘মূল মাস্টারমাইন্ড’ বলে উল্লেখ করেন তিনি। বিদেশে থাকলেও মাঠের আন্দোলনকারীদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন বলে জানান তারেক রহমান।

বিষয়: বিএনপিবাংলাদেশরাজনীতিবিদনির্বাচনতারেক রহমানভোট
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

    জ্বালানি সংকট, ভারতের আদানি পাওয়ারের সরবরাহ অর্ধেকে নেমে আসা, নেপাল থেকে চুক্তিকৃত বিদ্যুৎ না পাওয়া এবং একের পর এক বড় বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত বন্ধের কারণে নজিরবিহীন সংকটকাল অতিক্রম করছে দেশের বিদ্যুৎ খাত। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সবশেষ তথ্য অনু

  • তিব্বতের বন্যা নিয়ে যেভাবে বয়ান নিয়ন্ত্রণ করছে চীন

    তিব্বতের বন্যা নিয়ে যেভাবে বয়ান নিয়ন্ত্রণ করছে চীন

    নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যার পর সীমান্তের দুই পাশেই উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই দুর্যোগটি কীভাবে সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে।

  • সরকার বদলালেই বদলে যায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ, কী ক্ষতি হয়

    সরকার বদলালেই বদলে যায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ, কী ক্ষতি হয়

    সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদও। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে যে পরিচালনা পর্ষদ ব্যাংকটি পরিচালনা করছিল, সরকার পতনের পর অল্প সময়ের মধ্যেই সেই বোর্ডে বড় ধরনের পরিবর্তন আসে। অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন চেয়ারম্যানসহ একাধিক পরিচালক নিয়োগ

  • নেপালে তরুণদের দাবি কতটা পূরণ হয়েছে?

    নেপালে তরুণদের দাবি কতটা পূরণ হয়েছে?

    নেপালে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের এক বছর পেরিয়েছে। গতবছর এ সময় সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন হাজারো নেপালি তরুণ-তরুণী। বিক্ষোভ দমাতে সরকার কারফিউ জারি করে, অনেককে গ্রেপ্তার করা হয় এবং পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত হন। তবে সরকারের এসব পদেক্ষেপের ফল হয় উল্টো। আন্দোলনের চাপে শে