Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

আমেরিকার ভুলকেই কৌশল বানাতে চায় চীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২২: ১৫
আমেরিকার ভুলকেই কৌশল বানাতে চায় চীন

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার উচ্চাভিলাষ নিয়ে। সমর্থকদের মতে, এটি শুধু একটি “বিরূপ শাসনব্যবস্থা” দুর্বল করার উদ্যোগ ছিল না, বরং বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলবে। বিশেষ করে চীনের মতো উদীয়মান শক্তিকে চাপের মুখে ফেলবে। যুক্তরাষ্ট্রের তেল সরবরাহ নিয়ন্ত্রণের ক্ষমতা দেখিয়ে চীনকে দুর্বল প্রমাণ করা এবং সামরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো–এই ছিল সেই কৌশলের কেন্দ্রবিন্দু। কিন্তু যুদ্ধের এক মাস পরেই এই ধারণা ক্রমশ ভ্রান্ত এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী বলে প্রতীয়মান হচ্ছে, বিশেষত বেইজিংয়ের দৃষ্টিতে। বিখ্যাত বিট্রিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট তাদের সম্পাদকীয় নিবন্ধে এমনটাই লিখেছে।

Advertisement

ইকোনমিস্ট বলছে, চীনের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক এবং সাবেক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যে চিত্র উঠে এসেছে, তা থেকে স্পষ্ট যে, তাদের কাছে এই যুদ্ধ আমেরিকার একটি গুরুতর ভুল। চীন সরাসরি জড়ায়নি, কারণ তাদের কৌশল অনেকটাই নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তির মতো, “শত্রু যখন ভুল করছে, তখন তাকে বাধা দিও না।” বেইজিংয়ের দৃষ্টিতে, আমেরিকা নিজেই এমন এক পথে হাঁটছে, যা তার দীর্ঘমেয়াদি অবস্থানকে দুর্বল করে দিতে পারে।

সাময়িকীটি লিখেছে, প্রথমত, চীনের বিশ্লেষকদের মত হলো, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের শক্তির অবক্ষয়েরই প্রতিফলন। উনিশ শতকের ব্রিটেনের মতো, আজকের আমেরিকাও সামরিক শক্তি প্রদর্শন করছে, কিন্তু কৌশলগত স্পষ্টতা ও সংযমের অভাব স্পষ্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন, কখনও হুমকি দিচ্ছেন, আবার কখনও পিছু হটার ইঙ্গিত দিচ্ছেন। এই অনিশ্চয়তা আমেরিকাকে দীর্ঘমেয়াদি ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে।

চীনের ধারণা, এই যুদ্ধ আমেরিকার ‘অবক্ষয়ের বয়ান’কে আরও জোরদার করবে। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, ইরানে বিশৃঙ্খলা তৈরি হয় বা শাসনব্যবস্থা টিকে থাকে–তাহলে আমেরিকাকে বছরের পর বছর মধ্যপ্রাচ্যে জড়িয়ে থাকতে হতে পারে। এমনকি ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয়, তবে নতুন করে যুদ্ধের সম্ভাবনাও তৈরি হবে। এসবই আমেরিকাকে পূর্ব এশিয়া থেকে মনোযোগ সরিয়ে দেবে–যেখানে চীন ২১ শতকের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।

Advertisement
Advertisement
Advertisement

এই পরিস্থিতি মার্কিন মিত্র দেশগুলোকেও অস্বস্তিতে ফেলছে। তারা শুধু একটি অনির্ভরযোগ্য মিত্রের মুখোমুখি হচ্ছে না, বরং এই যুদ্ধের অর্থনৈতিক মূল্যও তাদের দিতে হচ্ছে বর্ধিত জ্বালানি ও কাঁচামালের দামে। ফলে এশিয়ার দেশগুলো চীনের বিরাগভাজন হওয়ার ঝুঁকি নিতে আরও সতর্ক হতে পারে–এমনটাই মনে করছে বেইজিং।

ছবি: এআই দিয়ে বানানো
ছবি: এআই দিয়ে বানানো

ইরানেও ব্যর্থ যুদ্ধের ছায়াiraq iran

দ্বিতীয়ত, চীনা কর্মকর্তারা মনে করেন, এই যুদ্ধ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘স্বনির্ভরতা’ নীতির যথার্থতা প্রমাণ করছে। প্রযুক্তি ও সম্পদে আত্মনির্ভর হওয়ার প্রচেষ্টা এখন কৌশলগতভাবে লাভজনক বলে মনে হচ্ছে। যদিও তা অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি করেছে। চীন ইতিমধ্যে বিপুল পরিমাণ তেল মজুত করেছে, শক্তি উৎপাদনে বৈচিত্র্য এনেছে এবং নিজস্ব কয়লার ব্যবহার বজায় রেখেছে। একই সঙ্গে, তারা ইরানের তেল বাণিজ্য চালু রাখতে সাহায্য করছে, যা তাদের বাস্তববাদী কৌশলেরই অংশ।

শুধু প্রতিরক্ষামূলক অবস্থান নয়, চীন নিজেও নতুন ‘চোকপয়েন্ট’ তৈরি করতে চাইছে। বিরল খনিজ, ফার্মাসিউটিক্যাল উপাদান, চিপ প্রযুক্তি–এসব ক্ষেত্রেও প্রভাব বাড়িয়ে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা করছে বেইজিং। একই সঙ্গে কোয়ান্টাম কম্পিউটিং, রোবোটিক্সের মতো নতুন প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যও রয়েছে।

তৃতীয়ত, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিকে চীন একটি বড় সুযোগ হিসেবে দেখছে। উপসাগরীয় দেশগুলো ও ইরান পুনর্গঠনের জন্য বিশাল প্রকল্প হাতে নেবে, যেখানে চীনা কোম্পানিগুলো অংশ নিতে পারে। একই সঙ্গে, হরমুজ প্রণালির ঝুঁকির কারণে অনেক দেশ বিকল্প শক্তি প্রযুক্তির দিকে ঝুঁকবে, যেখানে চীনের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা কাজে লাগবে।

এ ছাড়া, দুর্বল অবস্থানে থাকা আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনাতেও চীন সুবিধা নিতে চায়। আসন্ন শি-ট্রাম্প বৈঠকে তারা শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ কমানোর চেষ্টা করবে। এমনকি তাইওয়ান প্রসঙ্গেও আমেরিকার অবস্থান নরম করার আশা করছে বেইজিং।

ছবি: এআই দিয়ে বানানো
ছবি: এআই দিয়ে বানানো

তবে এই আত্মবিশ্বাসের মাঝেও উদ্বেগ রয়েছে। আমেরিকা যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করছে, তা চীনকে বিস্মিত করেছে। এতে বোঝা যাচ্ছে, প্রযুক্তিগত দিক থেকে আমেরিকা এখনো শক্তিশালী। একই সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ চীনের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে, বিশেষত রপ্তানির ওপর।

চীন যেভাবে বদলে দিচ্ছে ইরান-যুদ্ধiran china

সবচেয়ে বড় কৌশলগত সীমাবদ্ধতা হলো, চীন এখনো এমন একটি পরিস্থিতি কল্পনা করতে অনিচ্ছুক, যেখানে আমেরিকা নিজেই বিশ্বব্যবস্থাকে ভেঙে ফেলতে পারে। অথচ সেই ব্যবস্থার মধ্যেই চীন এতদিন সমৃদ্ধ হয়েছে। বৈশ্বিক অস্থিরতা চীনের জন্যও বিপজ্জনক। কারণ তাদের অর্থনীতি এখনো রপ্তানিনির্ভর।

ইকোনমিস্ট তাদের সম্পাদকীয় নিবন্ধটি এভাবে শেষ করেছে যে, শেষ পর্যন্ত চীন অনেকটাই বাজি ধরছে এই ধারণার ওপর যে, আমেরিকা এই বিশৃঙ্খলার মধ্যেই দুর্বল হয়ে পড়বে। কিন্তু ইতিহাস বলছে, আমেরিকা বারবার নিজেদের পুনর্গঠন করতে পেরেছে। অন্যদিকে, চীন নিজেই অভ্যন্তরীণ সীমাবদ্ধতায় আবদ্ধ। ফলে ভবিষ্যৎ অনিশ্চিত এবং সেই অনিশ্চয়তার মধ্যেই নতুন শক্তির ভারসাম্য গড়ে উঠতে পারে।

বিষয়: আমেরিকাইরানইরান-ইসরায়েল সংঘাতশি জিনপিংডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • ট্রাম্প যে কারণে ছাড় দিচ্ছেন পুতিনকে

    ট্রাম্প যে কারণে ছাড় দিচ্ছেন পুতিনকে

    পুতিনের সামনে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে তিনি যুদ্ধক্ষেত্রে সীমিত অগ্রগতি সত্ত্বেও অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেখছেন। অন্যদিকে, ইউক্রেনকে অস্ত্রের ঘাটতি, জ্বালানি অবকাঠামোর ওপর হামলা এবং পশ্চিমা সহায়তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।

  • গ্রিসে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ, কেন?

    গ্রিসে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ, কেন?

    এথেন্সে দায়িত্ব পালনের শুরু থেকেই আলোচনায় ছিলেন গিলফয়েল। তিনি গ্রিস সাময়িকী ‘ভোগ’–এর প্রচ্ছদে স্থান পেয়েছিলেন এবং গ্রিসের তারকাদের সঙ্গে গভীর রাতের বিভিন্ন পার্টিতে অংশ নিয়েছিলেন।

  • দেশেও সম্ভব, তবু কেন প্রযুক্তিতে ব্যাংকের চোখ বিদেশেই?

    দেশেও সম্ভব, তবু কেন প্রযুক্তিতে ব্যাংকের চোখ বিদেশেই?

    বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান নিজস্ব সফটওয়্যার তৈরি করলেও ব্যাংকিং খাতের সব গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে তেমন সক্ষমতা গড়ে ওঠেনি। কোর ব্যাংকিং সফটওয়্যারে দেশীয় প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অংশীদারত্ব থাকলেও পেমেন্ট ব্যবস্থা, নিরাপত্তা ও কারিগরি সহায়তার ক্ষেত্রে নির্ভরতার ধরন আলাদা। দক্ষ জনবল, দীর্ঘমেয়াদি বিনিয়ো

  • থিয়েটার থেকে রাজপথে, ভারতের তরুণদের অসন্তোষের নতুন মুখ জেন-জি আন্দোলনকর্মী নেহা বোরা

    থিয়েটার থেকে রাজপথে, ভারতের তরুণদের অসন্তোষের নতুন মুখ জেন-জি আন্দোলনকর্মী নেহা বোরা

    চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বোরা বলেন, স্নাতক পর্যায়ে পড়ার সময় তিনি একটি থিয়েটার দলে যোগ দিয়েছিলেন। সেখানে নিজের চেয়ে সম্পূর্ণ ভিন্ন মানুষের জীবন ও দৃষ্টিভঙ্গি বুঝতে শেখেন তিনি।