Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

পথের পাঁচালীর যত ফাঁকি

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ০২ মে ২০২৬, ১১: ০৩
পথের পাঁচালীর যত ফাঁকি

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে ‘পথের পাঁচালী’ নির্মাণ করলেন সত্যজিৎ রায়। তারপর তো এই সিনেমা ইতিহাস গড়ল। এখনো এই সিনেমা নিয়ে আলোচনা ও পড়াশোনা হয়। ‘পথের পাঁচালী’ নিয়ে নতুন কিছু বলা বাকি নেই। হয়তো অনেকের জানা নেই—তাদের জন্য বলা যায় এই সিনেমার কয়েকটি ফাঁকি নিয়ে। হ্যাঁ, ‘পথের পাঁচালী’তে নিখুঁতভাবে একাধিকবার দর্শকদের ফাঁকি দিয়েছেন সত্যজিৎ। সিনেমা দেখে ফাঁকিগুলো ধরার উপায় নেই।

Advertisement

সিনেমাটি মুক্তির অনেক পর সত্যজিৎ নিজেই সেই ফাঁকিগুলোর কথা জানিয়েছিলেন। প্রথম ফাঁকিটি আছে অপু-দুর্গার ট্রেন দেখার দৃশ্যে। রেললাইনের পাশেই কাশফুলে ভরা মাঠ। অপু দিদিকে ধাওয়া করতে করতে গ্রাম থেকে বেরিয়ে কাশবনে পৌঁছায়—এই পর্যন্ত প্রথম দিন ধারণ করা হয়। পরে সপ্তাহখানেক পর সেখানে গিয়ে দেখা গেল—কাশবন নেই। গরুর পাল সব কাশ খেয়ে ফেলেছে। তাই বাধ্য হয়ে বাকি দৃশ্য ধারণ করতে হয় পরের বছরের শরৎকালে। আমরা তো সিনেমায় একটি ট্রেনই দেখি। কিন্তু আসলে পুরো দৃশ্যে একটি নয়—ছিল তিনটি ট্রেন! সকাল থেকে বিকেল পর্যন্ত একই দিক থেকে আসা তিনটি ট্রেনকে সিনেমায় দেখা যায়। ট্রেনে সত্যজিতের লোক থাকতেন; প্রতিবার শুটিং স্পটের কাছাকাছি এলেই বয়লারে কয়লা দেওয়া হতো—যাতে ধোঁয়া বের হয়।

অপু-দুর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য
অপু-দুর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য

Advertisement
Advertisement
Advertisement

আরেকটি ফাঁকি আছে অপু-দুর্গার পোষা কুকুর ভুলোকে নিয়ে। কুকুরটাকে গ্রাম থেকেই জোগাড় করা হয়েছিল। এক দৃশ্যে আমরা দেখি, সর্বজয়া অপুকে ভাত খাওয়াচ্ছে। দাওয়ায় বসে আছে ভুলো। অপুর হাতে তির-ধনুক, সে খেলতে যাবে। একসময় খাওয়া রেখেই দেয় ছুট। দ্বিতীয় দৃশ্যে দেখা যায়, সর্বজয়া থালার বাকি ভাতটুকু ফেলে দেয়। সেই ভাতটুকু খায় ভুলো। দ্বিতীয় দৃশ্যটি একদিনে নেওয়া যায়নি। টাকার অভাবে শুটিং বন্ধ হয়ে যায়। প্রায় ৬ মাস পর আবার শুটিং শুরু হলে জানা গেল ভুলো আর বেঁচে নেই। পরে সেই কুকুরের ভাত খাওয়ার দৃশ্যটি ভুলোর মতো দেখতে অন্য একটি কুকুরকে দিয়ে করানো হয়। অর্থাৎ, সিনেমায় কুকুর আসলে দুটি, আমরা জানি একটি!

চিনিবাস ময়রার কথা তো মনে আছে? ওই যে গ্রামে ঘুরে ঘুরে নানা ধরনের মিষ্টান্ন বিক্রি করে। আমরা দেখি অপু-দুর্গার মিষ্টি কেনার সামর্থ্য নেই জেনে চিনিবাস মুখুজ্যে বাড়ির দিকে হাঁটা শুরু করে। অপু-দুর্গাও তার পিছু নেয়। এ পর্যন্ত ক্যামেরায় দৃশ্য ধারণের পর টাকার অভাবে শুটিং আবার বন্ধ হয়ে যায়। কয়েক মাস পর শুটিং শুরু হলো ঠিকই—কিন্তু চিনিবাস ততদিনে বেঁচে নেই। কী বিপদ! উপায় নেই, চিনিবাসের মতো দেখতে একজনকে খুঁজে আনা হলো। দৃশ্যে প্রথমে দেখানো হয়, চিনিবাস বাঁশবন থেকে বের হচ্ছে। তারপরের শট, ক্যামেরার দিকে পিঠ করে সে মুখুজ্যেদের বাড়িতে ঢুকছে। তার চেহারা আর দেখানো হয়নি। ট্রেন ও কুকুরের মতো ময়রাও ডাবল, কিন্তু দেখে বোঝার উপায় নেই! জাদুকরও আমাদের ফাঁকি দেয়, আমরা কি ধরতে পারি? আর জাদুকর যদি হয় সত্যজিৎ রায়ের মতো, তখন তো কথাই নেই!

তথ্যসূত্র: একেই বলে শুটিং, সত্যজিৎ রায়

বিষয়: সিনেমা হলসিনেমাসিনেমা রিভিউসত্যজিৎ রায়
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।

  • নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের স্কোয়াড যখন ঘোষিত হয়, তখন থেকেই আলোচনা ছিল মুশফিকুর রহিমকে নিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এরকম একটা অগুরুত্বপূর্ণ ম্যাচে কেন মুশফিকুরকে দলে রাখা হলো, সেটা প্রশ্নের উদ্রেক করেছিল। কেননা মুশফিকুরের স্কোয়াডে থাকা মানেই একাদশে থাকাটাও ন

  • নিউইয়র্ক টাইমস: ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের হতাশা বাড়ছে

    নিউইয়র্ক টাইমস: ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের হতাশা বাড়ছে

    ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। পরিবর্তনটি সরাসরি ডেমোক্র্যাটদের প্রতি মানুষের ভালোবাসা বা রিপাবলিকান ভোটারদের রাজনৈতিক অবস্থান বদলে যাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। বরং এর কেন্দ্রে রয়েছে ক্লান্তি