Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

২০২৬ সালে কোন পথে বাংলাদেশ-ভারত-পাকিস্তান?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০: ৪৫
২০২৬ সালে কোন পথে বাংলাদেশ-ভারত-পাকিস্তান?

উত্থান-পতন আর চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৫ সাল। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বছরজুড়ে চলা সংঘাত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়া বিশ্বজুড়ে আলোচিত ছিল। ২০২৬ সালের শুরুর এই সময়ে ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ এই অঞ্চলের তিন প্রধান দেশ—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জন্য একটি ভবিষ্যৎ পূর্বাভাস সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে।

Advertisement

ইকোনমিষ্ট বলছে, বাংলাদেশের জন্য ২০২৬ সাল হবে এক ঐতিহাসিক পালাবদলের বছর। আধুনিক গণতান্ত্রিক বিশ্বে ক্ষমতার পটপরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। সেই ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে একটি গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ অনুযায়ী, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়ী হয়ে দীর্ঘ সময় পর ক্ষমতায় ফিরতে পারে বলে জোরালো সম্ভাবনা রয়েছে। বর্তমানে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ চালাচ্ছে, তার ইতিবাচক প্রভাব পড়বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ ছাড়ের ওপর।

ঢাকায় হ্যান্ডশেক: ভারত-পাকিস্তান সম্পর্ক কি স্বাভাবিক হবে?india pakistan new

অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৬৯ শতাংশ থাকলেও, ২০২৬ সালে তা বেড়ে ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ মানুষের বড় দুশ্চিন্তা মূল্যস্ফীতি নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে যেখানে মূল্যস্ফীতি ছিল ৮.২৯ শতাংশ, ২০২৬ সালে তা কমে ৬ দশমিক ৯ শতাংশে নামতে পারে। যা সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আনবে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের ক্ষেত্রে ইকোনমিস্ট বলছে, বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কমে যাওয়ায় নীতিগত সংস্কারের গতি কিছুটা ধীর হতে পারে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থায় কিছুটা চাপ সৃষ্টির আশঙ্কা থাকলেও ভারতের সামষ্টিক অর্থনীতি শক্তিশালী অবস্থানে থাকবে।

২০২৬ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শিথিল মুদ্রানীতি, স্থিতিশীল পরিষেবা রপ্তানি এবং গ্রামীণ চাহিদার পুনরুত্থান ভারতকে এই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। তবে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) চাঙ্গা থাকলেও রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে বড় ধরণের বাণিজ্যিক সংস্কার থমকে যেতে পারে। নতুন বছরে ভারতে মুদ্রাস্ফীতি ৩ দশমিক ৮ শতাংশের আশেপাশে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের নীতি: ভারত-৪, পাকিস্তান-১, বাংলাদেশ-০DT

পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট এখনও সেনাবাহিনী এবং জোট সরকারের সমীকরণে বন্দি। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ও পিপলস পার্টির জোট সরকার একটি নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে আছে। নীতিনির্ধারণে সেনাবাহিনীর প্রভাব ২০২৬ সালেও বজায় থাকবে।

অর্থনৈতিকভাবে পাকিস্তান জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশকে সামান্য পেছনে ফেলে ৪ দশমিক ৫ শতাংশ অর্জন করতে পারে। তবে ভারতের সাথে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত হওয়া এবং মার্কিন শুল্ক নীতির কারণে দেশটি বড় ধরণের চাপের মুখে পড়বে। তাসত্ত্বেও পাকিস্তানের মুদ্রাস্ফীতি ৫ শতাংশের মধ্যে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা বাংলাদেশের তুলনায় কিছুটা কম।

সামগ্রিকভাবে ২০২৬ সাল দক্ষিণ এশিয়ার জন্য এক সন্ধিক্ষণ। একদিকে বাংলাদেশে নতুন নির্বাচিত সরকারের চ্যালেঞ্জ, অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসন করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা—সব মিলিয়ে এই অঞ্চলটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে।

বিষয়: পাকিস্তানবাংলাদেশনির্বাচনভোটভারতএশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।

  • নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের স্কোয়াড যখন ঘোষিত হয়, তখন থেকেই আলোচনা ছিল মুশফিকুর রহিমকে নিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এরকম একটা অগুরুত্বপূর্ণ ম্যাচে কেন মুশফিকুরকে দলে রাখা হলো, সেটা প্রশ্নের উদ্রেক করেছিল। কেননা মুশফিকুরের স্কোয়াডে থাকা মানেই একাদশে থাকাটাও ন

  • নিউইয়র্ক টাইমস: ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের হতাশা বাড়ছে

    নিউইয়র্ক টাইমস: ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের হতাশা বাড়ছে

    ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। পরিবর্তনটি সরাসরি ডেমোক্র্যাটদের প্রতি মানুষের ভালোবাসা বা রিপাবলিকান ভোটারদের রাজনৈতিক অবস্থান বদলে যাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। বরং এর কেন্দ্রে রয়েছে ক্লান্তি