
জিয়া হত্যা: ৪৫ বছর কীভাবে পালিয়ে থাকলেন মোজাফফর?
জিয়াউর রহমান হত্যার ৪৫ বছর পর পলাতক অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কয়েকটি প্রশ্ন সামনে আসছে। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে হত্যার মোটিভ কি ছিল, তাতে অন্য সেনা কর্মকর্তাদের সঙ্গে মেজর মোজাফফরের ভূমিকা কী ছিল? তিনি কার সহায়তায়, কোথায় এতদিন আত্মগোপনে ছিলেন?




