জন্মদিন

টরন্টোয় রিয়ালটর হিশাম চিশতির উদ্যোগে ভাতিজি সানিয়ার সুইট সিক্সটিন উদ্যাপন
পুরো আয়োজনটিতে ছিল আন্তরিকতার ছোঁয়া। চিশতী পরিবারের সকলেই উপস্থিত অতিথিদের খোঁজ–খবর নেন পুরো আয়োজনজুড়ে। জন্মদিনের ষোলো ছুঁয়ে যাওয়া রাজকন্যাটির ‘আয় খুকু আয়’ গানটির সাথে বাবাকে নিয়ে পরিবেশনা এক অন্য মাত্রা যোগ করে ধোঁয়া ও আলোকের ঝরনাধারার মাঝে।

এক দিনের গল্প লিখতে ৮০০ পৃষ্ঠা!
১৯১৪ থেকে ১৯২১–দীর্ঘ সাত বছরের নিরলস প্রচেষ্টায় জেমস জয়েস গড়ে তুলেছিলেন প্রায় ৮০০ পৃষ্ঠার এক বিশাল সাহিত্যকীর্তি। আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল কলেবরের উপন্যাসের পটভূমি জুড়ে আছে মাত্র একটি দিনের গল্প–১৯০৪ সালের ১৬ জুন।

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা
সিডনিপ্রবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন সিডনিপ্রবাসী বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ
রোমান্টিক কোনো গল্প বা ভ্রমণ, ভৌতিক কাহিনি, গ্রাম আর শহরের যেকোনো প্রেক্ষাপট কত সহজ সুন্দর করে লিখেছেন তিনি। আবার ‘এই সব দিন রাত্রি’তে তিনি মিশে আছেন, থাকবেন আজীবন। শুভ জন্মদিন প্রিয় লেখক। পৃথিবীতে আপনি না থাকলে সাহিত্যের প্রতি এত তীব্র ভালোবাসা আমার কোনোদিন হতো না।



