
গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে ইরানের প্রতিশোধ নেওয়ার সক্ষমতা সম্পর্কে কিছু ধারণা পাওয়া গেলেও তাদের এই দ্রুত প্রতিক্রিয়া বিস্ময়কর। এটি ইঙ্গিত দেয় যে, ইরান এই ধরনের তীব্র হামলার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল।

সোমবার চীনা পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্স নতুন ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, অত্যাধুনিক সব মিসাইল এবং যুদ্ধপ্রস্তুতি। ইউনিটের একজন অফিসার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা ‘কম্ব্যাট রেডি’ বা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো মুহূর্তে আঘাত হানতে সক্ষম।