
স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তিবিদ মো. মেহেদী হাসান ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। একই বছর তিনি ‘ডিরেক্টর অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতেও ফাইনালিস্ট ছিলেন।

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মদান কেবল বাংলাদেশের জন্যই নয়, বরং সারা বিশ্বের যুদ্ধবিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসা ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

ভারতে ১৭ মাস কারাভোগ শেষে রাতে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কারাবন্দি ছিলেন তারা।

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমের ক্যাম্পবেল টাউন এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসেছে। আজ সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

আন্তর্জাতিক সংস্থা বেলিংক্যাটের বিশ্লেষণে দেখা গেছে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনে এআই ব্যবহার করে মুসলিম ও বাংলাদেশি জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিদ্বেষমূলক কনটেন্ট ছড়িয়েছে। আসামে বিজেপির প্রকাশিত ২৪টি এআই-নির্মিত পোস্টে বিদ্বেষমূলক বার্তা পাওয়া গেছে।

বিধানসভা নির্বাচন
আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক প্রচারের অভিযোগ উঠেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে, যার বলি হচ্ছেন সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ড্রোন ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশির মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬-এ।

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই অবৈধভাবে ইউরোপ গমন ঠেকানোর জন্য স্থানীয় ভাবে সচেতনতার ক্যাম্পেইন করা। আর যেসব সাব–এজেন্ট মানুষদের প্রলোভন দেখায় তাদের শণাক্ত করে আইনী ব্যবস্থা নেওয়া। আর এইসব রুটে বিভিন্ন মাফিয়া থাকে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে ভুক্তভোগী দেশগুলোর মানবপাচার বিরোধী সমন্বিত চুক্তি করা।

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে দিক হারিয়ে ছয় দিন ধরে ভূমধ্যসাগরে ভাসমান একটি রাবারের নৌকা থেকে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে গ্রিস উপকূলে ক্রিট দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করে গ্রিসের কোস্টগার্ডরা।

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে দিক হারিয়ে ছয় দিন ধরে ভূমধ্যসাগরে ভাসমান একটি রাবারের নৌকা থেকে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে গ্রিস উপকূলে ক্রিট দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করে গ্রিসের কোস্টগার্ডরা।