
অস্ট্রেলিয়া, ইউরোপ, বাংলাদেশ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল–বিশেষ করে ফিজিতে নৈতিক নিয়োগ ও দীর্ঘমেয়াদি কর্মশক্তি উন্নয়নের পক্ষে কাজ করে আসছেন মাকসুদার রহমান।

আবারও ফিরছে এল নিনো! ২০২৬-২৭ সালে কতটা উত্তপ্ত হবে পৃথিবী? বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, এ বছরের মে মাস থেকেই ‘এল নিনো’ পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার এই ঘটনা বিশ্বজুড়ে আবহাওয়ার ভারসাম্য ওলটপালট করে দিতে পারে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ মালাক্কা প্রণালিতে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের সম্ভাবনার কথা তুলে দ্রুতই সেই প্রস্তাব থেকে সরে দাঁড়াল ইন্দোনেশিয়া।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণ কার্যক্রমের মুলতুবি থাকা কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি।

আর্টেমিস-২ পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরত্বে পৌঁছে অ্যাপোলো-১৩–এর পুরোনো রেকর্ড ভেঙেছে।
ইন্দোনেশিয়ার উত্তর মোলুক্কা সাগরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তছনছ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, যার ফলে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এ অবস্থিত দেশটিতে বর্তমানে বেশ কিছু আফটারশক অনুভূত হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ভৌগোলিক বৈচিত্র্যের কারণে ভিন্ন ভিন্ন সময়ে হলেও, আতশবাজির রঙিন উৎসব আর নতুন শুরুর উদ্দীপনায় বিশ্বজুড়ে বরণ করে নেওয়া হয়েছে ২০২৬ সালকে। প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ থেকে শুরু করে এশিয়ার জনপদ সবখানেই ছিল উৎসবের আমেজ।