পুলিশ

খুলনায় ১১ মাসে ৮০ খুন: পুলিশ একা চলে না রাতে, পাবলিকের জান হাতে!
পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় পুলিশের নিজস্ব নির্দেশনাতেও। খুলনার চার থানায় বিশেষ অভিযান চলাকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনায় একদিনে চার স্থানে গুলি, নিহত ১
খুলনা নগরীতে একদিনে পৃথক চারটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বাকি তিনটি ঘটনায় কেউ হতাহত হননি। তবে এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয

সিলেটের জিন্দাবাজার থেকে বদীর ভাই ও ছেলেসহ আটক ৪
সিলেট জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্ল্যালেস হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

খুলনায় চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি
চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানের মধ্যেই খুলনা নগরীতে দাবি করা চাঁদা না পেয়ে একটি রেস্টুরেন্টে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে সোনাডাঙ্গা থানার কাছে পালংকি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের খুলশী এলাকায় নিজ বাসা থেকে চন্দ্রা শর্মা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে দক্ষিণ খুলশীর ৩ নম্বর সড়কের জাকির হোসেন সোসাইটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ৭০ কারখানায় সাধারণ ছুটি, ৩২টি বন্ধ
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

পুলিশ কি মোবাইল ফোন চেক করতে পারে?
কিছু দিন আগে বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলেন রাফিদুল ইসলাম সাকি। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে আসতেই তাকে ডাকেন দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। সাকিকে ফোন বের করতে বলে তার ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ খুলে দেখাতে বলে। ফেসবুকের ছবি এবং পোস্টগুলোও দেখে তারা। হোয়াটসঅ্যাপের গ্রুপের

২৭ বছর জেলে, শেখ আসলাম কীভাবে হলেন সুইডেন আসলাম?
শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। পিতা শেখ মোহাম্মদ জিন্নাত আলী। স্বাধীনতার পর থেকে আসলামের বাবা পরিবার নিয়ে ইন্দিরা রোড়ে থাকা শুরু করেন।

চট্টগ্রামে পুলিশ কমিশনার কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামে ‘মদ পানে’ দুজনের মৃত্যু
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ‘মদ পান’ করে অসুস্থ হয়ে চিকিৎসাধীন দুজন মারা গেছেন। এই ঘটনায় ৩২ বছর বয়সী এক যুবক লাইফ সাপোর্টে রয়েছেন।

বাসের কন্ডাক্টরের লাইসেন্স: কয়জন জানে, কে মানে!
বাংলাদেশের গণপরিবহনে চালকের পাশাপাশি বাসের ভেতরের শৃঙ্খলা রক্ষা, ভাড়া আদায় ও যাত্রীদের নিরাপদ ওঠানামা নিশ্চিত করার মূল দায়িত্ব পালন করেন কন্ডাক্টর বা সুপারভাইজার। বাংলাদেশের সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী এই কন্ডাক্টরদের লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের তথ্য চরচাকে নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জে বাসে আগুন
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর খিলগাঁওয়ে বাসা থেকে ডেকে নিয়ে একটি ওয়ার্কশপের ভেতরে মো. মোস্তফা (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীসহ কয়েকজন তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার ৫টার দিকে মিরসরাই উপজেলার চিনকি আস্তানায় এ ঘটনা ঘটে।

অভিনেতা তমাল মাহবুব আটক
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের পর এবার রাজধানীর আজিমপুর থেকে আটক করা হয়েছে অভিনেতা তমাল মাহবুবকে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেপ্তার
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

সিলেটে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
সিলেটে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় নগরের কাজলশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম বাগবাড়ী তকদির পয়েন্টের কাজলশাহ এলাকার বাসিন্দা।

















