পাবনায় নানিকে কুপিয়ে ও নাতনিকে ‘ধর্ষণের পর’ হত্যা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পাবনায় নানিকে কুপিয়ে ও নাতনিকে ‘ধর্ষণের পর’ হত্যা
ধর্ষণ প্রতীকী ছবি।

পাবনার ঈশ্বরদীতে এক বৃদ্ধাকে কুপিয়ে নাতনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুফিয়া খাতুন এবং তার নাতনি জামিলা আক্তার।

গতকাল শুক্রবার দিবাগত প্রতিবেশীরা হঠাৎ বাড়িটি থেকে কান্নার শব্দ শুনতে পান। তবে কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা বিষয়টি স্বাভাবিক ভেবে নিজ নিজ ঘরে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাড়ির দূরে একটি সরিষা খেতে থেকে নাতনি জামিলার মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাতনিকে তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে সুফিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা। পরে নাতনিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”

ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সম্পর্কিত