
জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তির পর আশা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে, গোটা বিশ্বের অস্থিরতা কমবে। কিন্তু চুক্তির পরপরই হামলা এবং দোষারোপের রাজনীতি শুরু হয়ে যাওয়ায় সংকট ও শঙ্কা আবার দেখা দিয়েছে। এর শেষ কোথায়? কার্যকর স্থিতিশীলতা কবে ফিরবে?

যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়লেও পরমাণু চুক্তিতে আগ্রহ পুনর্ব্যক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সামরিক নেতারা।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আলোচনা কিছু ক্ষেত্রে ইতিবাচক হলেও ইরান এখনো নির্ধারিত কিছু ‘রেড লাইন’ মেনে নিতে প্রস্তুত নয়। কূটনৈতিক প্রচেষ্টা চলবে, তবে প্রয়োজনে সামরিক বিকল্প খোলা আছে বলেও ইঙ্গিত দেন তিনি।

ক্যাম্পের ভেতরে সাত নম্বর ব্লকে তার ওপর এই হামলার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পরপরই ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।