Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

জেনেভায় হাসি, গান আর বাংলাদেশের স্বাদে রঙিন এক সন্ধ্যা

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ২০
জেনেভায় হাসি, গান আর বাংলাদেশের স্বাদে রঙিন এক সন্ধ্যা

প্রবাসের মাটিতে থেকেও ভালোবাসা যে সীমান্ত মানে না, বসন্ত যে দূরত্ব ভুলিয়ে দিতে পারে তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল জেনেভায় এক সন্ধ্যা। বসন্ত আর ভালোবাসা দিবসকে ঘিরে আয়োজিত এই মিলনমেলায় গান, আড্ডা আর বাংলাদেশি খাবারের স্বাদে রঙিন হয়ে ওঠে প্রবাসী জীবনের এক বিশেষ মুহূর্ত।

Advertisement
Advertisement
Advertisement

Spring in Geneva 2

আমাদের রেসিডেন্স হেলিয়াডেসে শুরু থেকেই ছিল প্রাণের ছোঁয়া। হাসি আর গানের মেলবন্ধনে গড়ে ওঠে সন্ধ্যার গল্প। একের পর এক পরিবেশনায় ভেসে আসে পরিচিত সুর, পরিচিত অনুভূতি যা উপস্থিত সবাইকে ফিরিয়ে নিয়ে যায় শেকড়ের কাছে।

Advertisement
Advertisement
Advertisement

Spring in Geneva 3

উৎসরী প্রিতমের কণ্ঠে বসন্তের নরম ডাক শ্রোতাদের মন ছুঁয়ে যায়। খান সালেহীনের গানে আর এম এইচ নাতাশার পরিবেশনায় প্রেমের আবেশ ছড়িয়ে পড়ে পুরো সন্ধ্যাজুড়ে। নাজিম নূরের চাহনির সুরে আফরিন হক খুলে দেন স্মৃতির জানালা। ডক্টর সোহেল সৈকতের গাম্ভীর্যের মাঝেও ফুটে ওঠে ভালোবাসার স্পষ্ট উচ্চারণ। ডাক্তার তৌফিক উদ্দিন আর ডাক্তার পিংকি ছিলেন গানের ওপেন হার্ট সার্জারির মাঝে। আয়েশা সিদ্দিকা ও আরিবা পন্নীর পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা, কখনো নস্টালজিক, কখনো উচ্ছ্বল।

Spring in Geneva 4

সার্বিক তত্ত্বাবধানে থাকা ফারজানা তানিয়া আলমের আন্তরিক উদ্যোগে পুরো আয়োজনটি যেন পরিণত হয় এক বড় পরিবারের মিলনমেলায়। সেদিন উপস্থিত প্রত্যেকেই ছিলেন তার ভ্যালেন্টাইন। পাশাপাশি নাজাহা, নুসহাব, আমারা, আরফান ও আরিয়ানের বন্ধুত্বের সেতু বয়সের ব্যবধান পেরিয়ে গড়ে তোলে এক অনন্য মানবিক দৃশ্য, যেখানে প্রজন্মের দূরত্ব হার মানে ভালোবাসার কাছে।

Spring in Geneva 5

গান শেষ হলেও থেমে থাকেনি গল্প। আড্ডায় আড্ডায় উঠে আসে প্রবাসজীবনের না-বলা কথাগুলো। কুইজের মজায় জমে ওঠে হাসির রোল, গল্পের ফাঁকে ফাঁকে খুলে যায় স্মৃতির ঝাঁপি। কেউ শোনান প্রথম বসন্তে প্রেমে পড়ার গল্প, কেউ আবার ভালোবাসা দিবসের পুরনো চিঠি কিংবা দূরে থেকেও ভালোবাসা আগলে রাখার অভিজ্ঞতা।

Spring in Genev 6

এই আবেগঘন সন্ধ্যায় খাবার ছিল আরেকটি বড় আকর্ষণ। বাংলাদেশি রান্নার গন্ধে মুহূর্তেই বদলে যায় জেনেভার পরিবেশ। ভাত, ভর্তা আর ঝাল-ঝোলের স্বাদে মনে পড়ে যায় বাড়ির উঠোন, উৎসবের দুপুর, আর প্রিয়জনের সঙ্গে কাটানো ভালোবাসা দিবসের মুহূর্ত যেখানে ভালোবাসা মানে ছিল একসঙ্গে বসে খাওয়া।

Spring in Geneva 7

সব মিলিয়ে, এটি কেবল বসন্ত বরণ বা ভ্যালেন্টাইন উদ্‌যাপন নয়; এটি ছিল প্রবাসে থেকেও শিকড়ের কাছে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ। গান, হাসি আর ভালোবাসার রঙে জেনেভার বুকে লেখা হয়ে রইল আরেকটি উষ্ণ স্মৃতি যা মনে পড়লেই মন আবার বসন্তে ভরে উঠবে, ভালোবাসার অনুভূতিতে নতুন করে রাঙিয়ে দেবে হৃদয়।

বিষয়: বসন্ত উৎসববসন্তবরণজেনেভাভালোবাসা দিবসসুইজারল্যান্ডপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

  • ২

    পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • ৩

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

  • ৪

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

  • ৫

    ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।