
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত ২২ মে যে তালিকা প্রকাশ করে, তাতে শিরীন শারমিন চৌধুরীর নামও ছিল।

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বগুড়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইরানে হামলার সব প্রস্তুতি নিয়ে রাখলেও অনেক কিছুই ভাবাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বিশেষ করে চীন ও রাশিয়ার সাহায্য নেওয়ার পর। ফলে হামলা চালালে নিজেদের ক্ষয়ক্ষতি কত হতে পারে এ নিয়ে মার্কিন গোয়েন্দা ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নার্ভাস অবস্থায় আছেন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের নামে ট্রাস্ট ব্যাংক পিএলসির একটি হিসাবে থাকা ৭৭ লাখ ৫৬৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পাসপোর্টের সত্যায়িত কপি (ন্যূনতম ৩ মাস মেয়াদ থাকতে হবে), জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদ, সদ্য তোলা সত্যায়িত ছবি এবং চালান বা অনলাইন পেমেন্টের কপি আপলোড করতে হবে।

বরিশালে পাঁচ হাজার জাল টাকাসহ এক কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে বরিশাল শহরে ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের লোহারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই কিশোর পেশায় অটোরিকশা চালক।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ব্যবসাকেন্দ্রিক ও রাজনৈতিক কারণগুলোও আমরা খতিয়ে দেখছি।”

আন্তর্জাতিক গোয়েন্দা জগৎ এখন অনেক বদলে গেছে, কিন্তু এই দুজনের ঘটনার তাৎপর্য এখনও রয়ে গেছে। এজন্য এই জগতে এই দুজন বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, গুলি বহনের কাজে ব্যবহৃত রিকশাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী তনিমা ওরফে তন্বীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল ও তার সহযোগী আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম।

সিপিজে এই আইনের ঠিক কোন ধারায় আলমগীরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি। কারণ তারা এজাহারের কোনো অনুলিপি সংগ্রহ করতে পারেনি, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়। আদালত এই মামলার প্রেক্ষিতে আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিপিজে এই আইনের ঠিক কোন ধারায় আলমগীরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি। কারণ তারা এজাহারের কোনো অনুলিপি সংগ্রহ করতে পারেনি, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়। আদালত এই মামলার প্রেক্ষিতে আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।