Advertisement

আবুধাবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

আবুধাবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (৯ জানুয়ারি) আবুধাবির সেন্ড মেরিন রেস্টুরেন্টে জাতীয়তাবাদী ফোরাম আবুধাবির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ইউএই শাখার আহ্বায়ক ও বিএনপির ইউএই শাখার আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বকুল।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুবেলের সঞ্চালোয় খালেদা জিয়ার রাজনৈতিক ও জাতীয় অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন বিএনপির ইউএই শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ এস এম দিদারুল আলম, সদস্য নুর হোসেন সুমন, আবুল বশর সিআইপি, আবুধাবি শাখার সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেলাল, ফটিকছড়ি জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আবুধাবি শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ ভুঁইয়া।

Advertisement

অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক ও সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের অন্যতম নেতা ওমর ফারুক, দেলোয়ার হোসেন, এস এম সাইফুল ইসলাম ও শাহাদাত হোসেন রিপন।

উপস্থিত ছিলেন নিজাম উদ্দীন রাশেদ, মোহাম্মদ মহসীন, আর এস ইব্রাহীম, জাফর উদ্দীন যুবরাজ, মনিরুল ইসলাম স্বপন, ইকরাম উদ্দীন সোহেল ,আবুল কাশেম, মো. রাসেদ, মো. নাঈম, মো. আজিজ, এরশাদ উল্লাহ, মো. নাহিদ রাজ, আশ্রাফ উদ্দীন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সমির ও মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

হাফেজ মোশাররফ হোসেনের পরিচালনায় খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।