
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২১ ডিসেম্বর) আবুধাবির একটি হোটেলের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য সারোয়ার আলম ভুট্টো।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের ইউএই শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটানোর মাধ্যমে আধুনিক বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে সেটিকে আমাদের কাজে লাগাতে হবে। সে জন্য তারেক রহমানের মতো একজন প্রতিভাবান দূরদর্শী ও সঠিক নেতৃত্বের বিকল্প নেই।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র জননেতা তারেক রহমানের হাতেই একমাত্র নিরাপদ। তার হাত ধরেই বাংলাদেশের অর্থনীতি আবারও হতে পারে শহীদ জিয়াউর রহমানের মতো শক্তিশালী অর্থনীতি। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে হবে।

সভায় প্রধান বক্তা ছিলেন ইউএই শাখার আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব। বিশেষ অতিথি ছিলেন ইউএই শাখার আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ শহীদুল হক, আবুধাবি শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, সাবেক সহসভাপতি বাচা মিয়া, আবুধাবি শাখার নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন, নূর মোহাম্মদ, অধ্যাপক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম আনার ও সাইদুল ইসলাম জাবেদ, মিরফা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কবির আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম, বানিয়াস শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম (শহীদ) এবং যুবদলের ইউএই শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম ও আবুধাবি শাখার সাবেক সভাপতি জামাল উদ্দিন।
সভা সঞ্চালনা করেন শ্রমিক দলের আবুধাবি শাখার সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ ফিরোজ খান, জাহাঙ্গীর আলম শিকদার, একরামুল এইচ ভুইঁয়া, প্রকৌশলী মোহাম্মদ ইয়াকুব, ইস্কান্দার হোসেন রোমান, মিজানুর রহমান, মোহাম্মদ সোহেল, মহাসিন তালুকদার, শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।
সভায় সংগঠনের দুবাই ও আবুধাবি শাখাসহ বিভিন্ন অঞ্চল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা, তারেক রহমানের সুস্বাস্থ্য, শহিদ ওসমান হাদী ও সংগঠনের আবুধাবি শাখার নেতা জাবেদের সদ্য প্রয়াত বাবার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।