
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আয়োজিত সিলেক্টইউএসএ ইনভেস্ট সামিটের পার্শ্ব অনুষ্ঠানের অংশ হিসেবে সফররত বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সংবর্ধনা দিয়েছে আমেরিকা-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি)। স্থানীয় সময় সোমবার (৪ মে) এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের ঐতিহাসিক প্রধান কার্যালয়ের ছাদে, যা শতাধিক বছরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, বাংলাদেশে নিযুক্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
এ ছাড়া, আমেরিকা যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের কর্মকর্তা এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল সিলেক্টইউএসএ ইনভেস্ট সামিট ২০২৬-এ অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র সফর করছে। চার দিনব্যাপী এই সম্মেলন (৩ থেকে ৬ মে) ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে ১০০টিরও বেশি দেশ থেকে প্রায় ৫ হাজার জন অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রায় ২ হাজার ৭০০ জন বিনিয়োগকারী।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।