Advertisement

অন্টারিও লিবারেল স্কারবোরো রাইডিংয়ের প্রেসিডেন্ট ও সেক্রেটারি হলেন দুই বাংলাদেশি কানাডিয়ান

বিডিজেন ডেস্ক

অন্টারিও লিবারেল স্কারবোরো রাইডিংয়ের প্রেসিডেন্ট ও সেক্রেটারি হলেন দুই বাংলাদেশি কানাডিয়ান

কানাডার অন্টারিও প্রদেশের অন্টারিও লিবারেল পার্টির স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিং অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে দুই বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

Advertisement

নির্বাচনে সৈয়দ আমিনুল ইসলাম প্রেসিডেন্ট হিসেবে পূনর্নির্বাচিত হয়েছেন। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সজিবুল ইসলাম।

উল্লেখ্য, রাইডিং অ্যাসোসিয়েশন হচ্ছে নির্বাচনী এলাকা। মুলধারার প্রতিটি রাজনৈতিক দলেরই নির্বাচনী এলাকাভিত্তিক শাখা থাকে। নিবন্ধিত ভোটারদের সরাসরি ভোটে রাইডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা নির্বাচিত হন।

নির্বাচনে অন্য পদে যারা বিজয়ী হয়েছেন, তারা হলেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আঈশা আরশাদ, ট্রেজারার সিরাজুল ইসলাম, মেম্বারশিপ চেয়ার রেহেনা আক্তার, ফান্ডরেইজিং চেয়ার গুলশান ই জাহান, অর্গানাইজিং অ্যান্ড ইলেকশন রেডিনেস চেয়ার মাইকেল ফন্টটেইন, পলিসি চেয়ার আনার দিলারা, কমিনিউকেশন চেয়ার আফরোজ তানিয়া, আউটরিচ চেয়ার রেযা মোহাম্মদ আলী, ইউথ চেয়ার কাজী মো. রফিকুল ইসলাম।

Advertisement

পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে দিনা আব্বাস, মো. দেলোয়ার হোসাইন, মোহাম্মদ হক, মো. কবিরুল ইসলাম, সাহিদ উদ্দিন।
পূনর্নির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ আমিনুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বিপুল ভোটে তাকে পূনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি