Advertisement

ভিক্টোরিয়ার গভর্নরের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিডিজেন ডেস্ক

ভিক্টোরিয়ার গভর্নরের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন সম্প্রতি দেশটির ভিক্টোরিয়া রাজ্যে এক সরকারি সফর করেছেন। সফরকালে তিনি ভিক্টোরিয়া বাজ্যের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ভিক্টোরিয়া সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

Advertisement

সফরকালে তিনি আরএমআইটি দলের উপস্থাপিত এক ব্রিফিং সেশনে অংশ নেন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ ছাড়া, তিনি ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত বৈশাখী উৎসবে যোগ দেন।