Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সুপ্রবাস

ওশিন কন‍্যার সাথে

কাজী ইনসানুল হক, টোকিও, জাপান

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৪
ওশিন কন‍্যার সাথে

মনে আছে ৭ বছরের ছোট্ট মেয়ে ওশিনের কথা। উনিশ দশকের গোড়ার দিকে জাপানের গ্রামাঞ্চলে চরম দারিদ্র্যে বেড়ে ওঠা এক ছোট্ট মেয়ে ওশিন। যে অসংখ্য ব্যক্তিগত বাধা বিপত্তি সহ্য করার পরেও জীবনে সফল হয় ও শেষ পর্যন্ত একটি সুপারমার্কেট চেইনের একজন সফল মালিক হয়ে ওঠে।

Advertisement

১৯৮৩-৮৪ সালে সুগাকো হাশিদার লেখা জাপানি টেলিভিশনের এই ‘ডোরামা’ একযোগে প্রচারিত হয়েছিল বেশ কয়েকটি দেশে। সর্বকালের সর্বাধিক দেখা টিভি শোগুলোর মধ্যে একটি যা জাপানের গন্ডি পেরিয়ে ৬০টি দেশে সম্প্রচারিত হয়েছিল।

Ocean girl 2

Advertisement
Advertisement
Advertisement

এই টিভিশো প্রচলিত একঘেয়ে প্লট থেকে বেরিয়ে নতুনত্ব নিয়ে এসেছিল টেলিভিশন জগতে, পুরো পৃথিবীর মানুষ যাকে ভালোবেসেছিল। এটি ছিল একটি এশিয়ান গ্লোবাল ব্লকবাস্টার।

একটি টিভি চরিত্র কীভাবে মানুষের মনে দাগ কাটতে পারে তা ‘ওশিন’ দেখিয়েছিল। ‘ওশিন’ টিভি পর্দা থেকে বেরিয়ে হয়ে উঠেছিল মানুষের ঘরের সদস্য।

Ocean girl 3

সম্প্রতি জাপানের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন জাপানের ইতিহাসের সেরা ধারাবাহিক ওশিনখ‍্যাত অভিনেত্রী কোবায়াশি আয়াকো। ৭ বছরের সেই শিশু ওশিন এখনকার পঞ্চাশোর্ধ আয়াকো সান। ওশিন দেখে কাঁদেননি এমন কেউ নেই। আমাদের বাবা–মা, ভাইবোন, পুরো পরিবার, জাপান চেনার আগে আমরা ওশিন দেখে জাপানকে চিনেছি।

Ocean girl 4

সেই জনপ্রিয় অভিনেত্রী চোখের সামনে। রাস্ট্রদূত দাউদ আলী পরিচয় করিয়ে দিলেন। জনপ্রিয়তার চাপ যে কী মারাত্মক টের পেলাম। ওশিনখ‍্যাত কোবায়াশি আয়াকোর সাথে পরিচয়পর্ব শেষ করে দূজন পরিচিত বোনকে তাঁর কথা বললাম। ওরা ছুটে এল। তারপরের ঘটনা বলার নয়। প্রবাসীদের ঢল নামল অভিনেত্রী কোবায়াশি আয়াকোর সাথে ছবি তোলার আয়োজনে। আমি যতই বলছি, তিনি প্রফেশনাল। কোবায়াশি আয়াকো হাসতে হাসতে বললেন না না।

সুযোগ বুঝে প্রশ্ন করলাম,বাংলাদেশকে চেনেন?

মোহময়ী হাসিতে কোবায়াশি আয়াকো জানালেন, বাংলাদেশের নাম জানি, তবে দূতাবাসের আমন্ত্রণ পেয়ে নতুন করে বাংলাদেশের বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। বাংলাদেশের অনেকেই আমার ওশিন চরিত্রের অভিনয় দেখেছে জেনে ভালো লাগছে।

Ocean girl 5

‘ওশিন’ সম্মন্ধে বলা হয়, প্রেম, ত্যাগ, সহিষ্ণুতা ও ক্ষমার সর্বজনীন মূল্যবোধের জন্য এটি একটি সফল বিশ্ব টিভি শো। ওশিন শত কষ্টের মাঝে তাঁর শক্তি এবং দৃঢ়তার কারণে এত মানুষের মনে জায়গা করে নিয়েছে।

বিষয়: জাপানটোকিওবাংলাদেশ দূতাবাসটিভিশোটেলিভিশন
Advertisement
সর্বশেষ
  • ১

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

  • ২

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • ৩

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

  • ৪

    ‘বোয়িং কেনার পর বাংলাদেশের সব ওষুধ যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফ্রি হয়ে গেছে’

  • ৫

    মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।