Advertisement

আবুধাবিতে কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে ইফতার

আবুধাবিতে কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে ইফতার

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যের বাতিঘরখ্যাত চট্টগ্রামের প্রতিভাবান গর্বিত সাহিত্যিক ও যুক্তরাজ্যপ্রবাসী অধ্যাপক নজরুল হাবীবির প্রতিষ্ঠিত অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সামাজিক, মানবিক ও সাহিত্যিক সংগঠন কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

গতকাল রোববার (৮মার্চ) আবুধাবির একটি রেস্টুরেন্টের হল রুমে সংগঠনের আমিরাত শাখার সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Iftar in Abu Dhabi 2

Advertisement

মাহফিলে সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ জাফর ভূইয়ার সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবাসী সাংবাদিক জাহাঙ্গীর কবীর বাপ্পী ও উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক ফরহাদ হোসাইন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মাহবুবুল আলম, সাংবাদিক এম আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সাংবাদিক সম্পাদক মাহবুব সরকার, কাউসার আহমেদ, ব্যবসায়ী মাসুম, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মিজানুর রহমান ও মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, দেশে আলাদাভাবে একটি সাহিত্য মন্ত্রণালয় বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখকদের জন্য দেশে একটি লেখক কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠাসহ ১৯টি বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বিশ্বের ৭৭টি দেশে বাংলা সাহিত্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক এ সাহিত্য সংগঠনটি।