Advertisement

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

বিডিজেন ডেস্ক

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টান এসির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। বুধবার (২ এপ্রিল) পরিচয়পত্র পেশ করেন তিনি।

Advertisement

এ সময় আরও উপস্থিত ছিলেন গর্ভনর জেনারেলের অফিশিয়াল সেক্রেটারি গেরাল্ড মার্টিন পিএসএম, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি মিজ ক্যাটরিনা কুপার, ডেপুটি সেক্রেটারি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

পরিচয়পত্র পেশ শেষে হাইকমিশনার গভর্নর জেনারেলের সঙ্গে সংক্ষিপ্ত একান্ত আলোচনায় মিলিত হন।

হাইকমিশনার গভর্নর জেনারেলকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। একইভাবে গভর্নর জেনারেল বাংলাদেশ রাষ্ট্র ও সরকারপ্রধানকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি হাইকমিশনারকে অভিনন্দন জানান এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Advertisement

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে এফ এম বোরহান উদ্দিন ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি