
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতি বছরের মতো এ বছরও ওমানের মাস্কাটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শুরু হয়েছে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪।
শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে মাস্কাটের মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন টুর্নামেন্টের প্রধান স্পনসর গালফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী (সিইও) ইফতেখার উল হাসান চৌধুরী।
সভাপতিত্ব করেন সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সহসভাপতি রেজাউল করিম সিআইপি। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এন এন আমিন।
উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি আজিমুল হক বাবুল সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম সিআইপি, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাহিত্য সম্পাদক শাহজাহান ভূইঁয়া, সাপোর্টিং নির্বাহী সদস্য অজিত, জসিম, কোষাধক্ষ্য মুক্তার, মানিক।
টুর্নামেন্টে এ বছর ১৬টি দল অংশ নিয়েছে। টানটান উত্তেজনা, উৎসাহ–উদ্দীপনা ও জমকালো আয়োজনে উদ্বোধনী দিনে চারটি দল দুটি ম্যাচে অংশগ্রহণ করে।
একটি ম্যাচে হামেরিয়া একাদশ ও ওয়াদি কবির এফসি প্রতিদ্বন্দ্বিতা করে। এই ম্যাচে দুই দল একটি করে গোল করে। দ্বিতীয় ম্যাচে বারকা এফসি ও আল খুওয়াইর এফএফসি অংশগ্রহণ করে। এই ম্যাচের ফলাফল বারকা এফসি ৩, খুওয়াইর এফএফসি ০।

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।