Advertisement

কুয়েতে অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

কুয়েতে অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন অসুস্থ প্রবাসীদের দেখতে দেশটির মুবারক আল-কাবীর হাসপাতাল পরিদর্শন করেছেন।

Advertisement

সম্প্রতি তিনি ওই হাসপাতাল পরিদর্শন করেন।

Hospital visit 2

Advertisement

পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও তাদের সার্বিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের পাশে বাংলাদেশ দূতাবাস সবসময় সকল সেবা নিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশীদের আইন মেনে চলাচলের অনুরোধ জানান।