Advertisement

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ‘পাসপোর্ট ডিসিস অ্যামবেসি ট্যুর’

বিডিজেন ডেস্ক

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ‘পাসপোর্ট  ডিসিস অ্যামবেসি ট্যুর’

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে 'পাসপোর্ট ডিসিস অ্যামবেসি ট্যুর ২০২৫' অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে 'ওপেন হাউস'। স্থানীয় সময় শনিবার (৩ মে) দূতাবাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

আয়োজনে জামদানি ও টাঙ্গাইল শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল ছিল।

dsc_0446

Advertisement

দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শনার্থীরা পোস্টার, লিফলেট ও বই সংগ্রহ করেন। এসবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মহান ভাষা আন্দোলন ও দেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং দর্শনীয় পর্যটন স্থানগুলোকে তুলে ধরা হয়।

দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা এবং তাদের সন্তানেরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠান দেখতে বিভিন্ন দেশের বিপুলসংখ্যক দর্শনার্থী বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হন। অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।