Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৪: ৪৯
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার সদস্য, শিক্ষার্থী, রেমিটেন্সযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Advertisement

Independence Day in Kuala Lumpur 2

২৬ মার্চ সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

Independence Day in Kuala Lumpur 4

এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ সময় স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর সরকার কর্তৃক নির্মিত একটি তথ‍্যবহল প্রামাণ্যচিত্র প্রর্দশন করা হয়।

পরে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রকৌশলী মো. বাদলুর রহমান খান, পেশাজীবী বেদৌরা নাজনীন, মাহবুব আলম শাহ, রেমিট্যান্সযোদ্ধা রবিন ও সাংবাদিক আমিনুল ইসলাম রতন বক্তব্য দেন। বক্তারা তাদের বক্তব‍্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন এবং বাংলাদেশে নবনির্বাচিত সরকারের নেতৃত্বে বাংলাদেশকে গড়ে তোলার জন‍্য জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

Independence Day in Kuala Lumpur 5

হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা অর্জনের পেছনে আমাদের বীর শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

Independence Day in Kuala Lumpur 6

তিনি স্বাধীনতাযুদ্ধে এবং স্বাধীনতার পর বিগত পাঁচ দশকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের অসামান্য‍ ভূমিকার কথা স্মরণ করেন।

এ ছাড়া, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ‍্যে প্রবাসীদের অব‍্যাহত ভূমিকার প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Independence Day in Kuala Lumpur 7

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান পরিবেশন ও স্বাধীনতা দিবসের ওপর রচিত কবিতা আবৃত্তি করা হয়। পরিবেশনাগুলোর মাধ্যমে স্বাধীনতার গুরুত্ব, দেশপ্রেম এবং বৈষম্যহীন,গণতান্ত্রিক শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে দেশের প্রতি তাদের অঙ্গীকার, গভীর দেশপ্রেম এবং ঐক্যের চেতনাকে পুনর্ব্যক্ত করেন।

বিষয়: বাংলাদেশের হাইকমিশনারউদ্‌যাপনস্বাধীনতা দিবসকুয়ালালামপুরমালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিবাংলাদেশ হাইকমিশন
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।