
তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।
উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।
চীনের চংকিং ইউনিভার্সিটিতে প্রতি বছর মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করা যায়। চীন সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী চংকিং ইউনিভার্সিটি অব পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনসে (সিকিউইউপিটি) স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটি বর্তমানে চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এখানে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩ হাজার ইউয়ান (৪৯ হাজার ৬০০ টাকা) এবং পিএইচডি প্রোগ্রামে মাসে ৩ হাজার ৫০০ ইউয়ান (৫৭ হাজার ৮৭৮ টাকা) দেওয়া হয়। এখানে রেজিস্ট্রেশন ফ্রি, কোনো টিউশন ফি লাগবে না। ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। চিকিৎসা বীমা সুবিধাও দেওয়া হয়।
আবেদনে লাগবে যে যোগ্যতা
চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে। আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে)। আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে)। অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।
চীনা সরকার বৃত্তির আবেদন ফরম, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব, দুটি সুপারিশপত্র, পাসপোর্টের একটি অনুলিপি, অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র লাগবে।
কখন কীভাবে আবেদন করবেন
অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। সাধারণত প্রতি বছরের শেষদিকে আবেদন আহ্বান করা হয়ে থাকে। ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন আরও তথ্য।
আগামী শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়
বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।