Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৫: ৫৩
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে বাংলাদেশ সম্প্রতি লেভেল-১ স্ট্যাটাস পেয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ ঝুঁকি মূল্যায়ন করে বাংলাদেশকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। এই সিদ্ধান্তে বাংলাদেশের শিক্ষার্থী ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে।

Advertisement
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা আবেদনের ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস হলো একটি বিশেষ সুবিধা, যা কোনো দেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেশটির ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের নির্ধারিত সর্বনিম্ন অভিবাসন ঝুঁকির স্তর। এই পদ্ধতিটিকে মূলত ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক’–এর একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়।

অস্ট্রেলিয়া অভিবাসন ঝুঁকি অনুযায়ী দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সাধারণত ৩টি স্তরে ভাগ করে। এর মধ্যে লেভেল-১ হলো সবচেয়ে কম ঝুঁকির স্তর। কোনো দেশ বা শিক্ষাপ্রতিষ্ঠান যখন এই স্ট্যাটাস পায়, তখন এটি নির্দেশ করে যে, সেই দেশের বা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার ভিসা শর্তাবলি মেনে চলার ক্ষেত্রে তুলনামূলক বেশি নির্ভরযোগ্য।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশি শিক্ষার্থীদের সুবিধা

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা পাওয়ার ক্ষেত্রে এই স্ট্যাটাস বাংলাদেশি শিক্ষার্থীদের বেশ কিছু সুবিধা দেবে। বিগত সময়ে বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসাসংক্রান্ত বেশকিছু জটিলতায় পড়ত। নতুন এই সুবিধার ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের সময় আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দেওয়ার ক্ষেত্রে শিথিলতা থাকবে। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট বা অন্য নথির ওপর জোর কম দেওয়া হবে। ফলে ভিসা প্রক্রিয়াটি অনেকটাই সহজ হবে।

লেভেল-১ স্ট্যাটাস পাওয়া দেশের নাগরিকদের ভিসা আবেদনের প্রক্রিয়া সাধারণত দ্রুত শেষ করা হয়। ফলে বাংলাদেশিদের অপেক্ষার সময় কমবে এবং শিক্ষার্থীরা কোর্স শুরুর আগে তাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পর্যাপ্ত সময় পাবে। সামগ্রিকভাবে ভিসা আবেদনের জন্য অন্য সহায়ক নথিপত্রের প্রয়োজনীয়তা কমে আসায় আবেদন প্রক্রিয়ার জটিলতা কমবে এবং নির্ভুল আবেদনের সম্ভাবনা বাড়বে।

অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশকে তুলনামূলকভাবে কম অভিবাসন ঝুঁকিপূর্ণ দেশ এবং প্রকৃত শিক্ষার্থী হিসেবে বিবেচনা করায়, বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদনের হার বাড়বে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের লেভেল-১ স্ট্যাটাস পাওয়া প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করেছে। বাংলাদেশ লেভেল-১–এ অবস্থান করলেও ভারত ও পাকিস্তান যথাক্রমে লেভেল-২ ও ৩ এ অবস্থান করছে।

সহজ ভাষায়, ভারতীয় কিংবা পাকিস্তানি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা পেতে ব্যাংক স্টেটমেন্ট এবং অন্য নথি দেখানো বাধ্যতামূলক। বেশ কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সরকার তাদের অযোগ্য বিবেচনা করতে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সকল নথিপথ কিংবা ব্যাংক স্টেটমেন্ট দেখানো বাধ্যতামূলক নয়। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ যদি মনে করে তবে সেই ক্ষেত্রে ভাষাগত দক্ষতা বা বাকি কাগজগুলো দেখাতে হবে।

দক্ষিণ এশিয়ার অধিকাংশ প্রতিযোগী দেশ যখন লেভেল-২ বা ৩-এর কড়াকড়ির সম্মুখীন, তখন বাংলাদেশ একটি সুবিধাজনক অবস্থানে আছে। এই স্ট্যাটাসের কারণে অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে আরও বেশি আগ্রহী হবে।

বিষয়: ভিসা জটিলতাভিসা নীতিভিসা প্রসেসিংঅস্ট্রেলিয়াবাংলাদেশি শিক্ষার্থী
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।