Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

আমেরিকায় কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৩৫
আমেরিকায় কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত

কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত কলেজ-বিশ্ববিদ্যালয় কার্যক্রমে চালু করা একটি শিক্ষাবৃত্তি স্থগিত করে দিয়েছে মার্কিন প্রশাসন। সুবিধাবঞ্চিত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের বিশেষ করে কৃষ্ণাঙ্গদের জন্য এই হিস্টোরিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ (এইচবিসিইউএস) প্রতিষ্ঠিত হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে জানা যায়, ১৮৯০ স্কলার্স প্রোগ্রাম নামে একটি শিক্ষাবৃত্তি স্থগিত করেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। এই শিক্ষাবৃত্তি নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ও অন্যান্য খরচ বহন করত। এই কর্মসূচির আওতায় কৃষি, খাদ্য বা প্রাকৃতিক সম্পদ বিজ্ঞানের শিক্ষার্থীরা ১৮৯০ ল্যান্ড-গ্রান্ট ইনস্টিটিউশন নামে পরিচিত ১৯টি বিশ্ববিদ্যালয়ের একটিতে ভর্তি হওয়ার সুযোগ পেত।

কৃষি বিভাগ তাদের ওয়েবসাইটে এক ঘোষণায় বলেছে, ‘১৮৯০ স্কলার্স প্রোগ্রাম পর্যালোচনার জন্য স্থগিত করা হয়েছে।’

Advertisement
Advertisement
Advertisement

এই স্থগিতাদেশের ফলে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—আলাবামা এঅ্যান্ডএম, ফ্লোরিডা এঅ্যান্ডএম, নর্থ ক্যারোলাইনা এঅ্যান্ডটি ও আলাবামার টাসকেগি ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

ঠিক কবে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। তবে গত বৃহস্পতিবার কিছু কংগ্রেস সদস্য এই স্থগিতাদেশের সমালোচনা করে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিবৃতি দেন।

শিক্ষাবৃত্তি স্থগিতের এই আদেশ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে এরই মধ্যে অস্থায়ী স্থগিতাদেশ জারি করেছে আদালত।

গত অক্টোবরে কৃষি বিভাগ বিবৃতিতে জানিয়েছিল, তারা এই কর্মসূচির জন্য ১৯.২ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। ২০২৪ অর্থবছরে, ৯৪ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছিল।

বিষয়: স্কলারআমেরিকায় উচ্চশিক্ষাযুক্তরাষ্ট্রআমেরিকাবৃত্তিস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।