Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিদেশে উচ্চশিক্ষা

চীনে উচ্চশিক্ষা: বেইজিং ইনস্টিটিউটে স্কলারশিপের সুযোগ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১১: ৪২
চীনে উচ্চশিক্ষা: বেইজিং ইনস্টিটিউটে স্কলারশিপের সুযোগ

চীনে অবস্থিত বিশ্বমানের প্রায় ১ হাজারের বেশি বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রোগ্রামের আওতায় বিভিন্ন কোর্স অফার করে থাকে। এর মধ্যে প্রকৌশল, কৃষি, মেডিকেল ও স্বাস্থ্যবিজ্ঞান, বিজনেস, ম্যানেজমেন্টসহ অনেক ধরনের বিষয়ে পড়ানো হয়।

Advertisement

তবে প্রকৌশলবিজ্ঞানের বিভিন্ন শাখায় চীনে উন্নত শিক্ষা প্রদান করা হয়ে থাকে। দেশটি স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনেও সুযোগ দিয়ে আসছে। চীনের আলোচিত স্কলারশিপের মধ্যে একটি বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) স্কলারশিপ।

এর আওতায় প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্য ২-৩ বছর মেয়াদি স্নাতকোত্তর ও ৩-৪ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয় চীন সরকার। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে চায়না স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যয়নের সুযোগ পাবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

Advertisement
Advertisement
Advertisement

সম্পূর্ণ টিউশন প্রদান করা হবে, আবাসন সুবিধা থাকছে। এ ছাড়া স্বাস্থ্য বীমা প্রদান করবে। মাসিক উপবৃত্তি হিসেবে মাস্টার্সের জন্য ৩ হাজার চায়নিজ ইউয়ান (৫০ হাজার ৪৪০ টাকা), পিএইচডির জন্য ৩৩ হাজার ৫০০ চায়নিজ ইউয়ান (৫৮ হাজার ৮৪৬ টাকা) প্রদান করবে। গবেষণা ব্যয় প্রদান করবে।

ল্যাবরেটরি, ইন্টার্নশিপ ও মৌলিক পাঠ্যপুস্তক ব্যবহারের সুবিধা প্রদান করবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।আবেদনকারীকে এক বছরেরও বেশি সময় ধরে চীনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে অধ্যয়নকৃত হতে হবে। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সিএসসি আবেদনপত্র, আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি, নোটারাইজড একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট, দুইটি রেফারেন্স লেটার (রেফারেন্স লেটারের নমুনা/প্রয়োজনীয়তার জন্য পিডিএফ), মেডিকেল রিপোর্ট, আবেদনকারীর সিভি, ইংরেজি ভাষা দক্ষতার সনদ, পার্সোনাল স্টেটমেন্ট ও স্টেটমেন্ট অব পারপাস লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

শিক্ষার্থীদের প্রথমে সিএসসি পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক পর্যালোচনায় পাস করলে, কর্তৃপক্ষ একটি সংখ্যাযুক্ত প্রাথমিক পর্যালোচনা বিজ্ঞপ্তি ইমেল করবে। অতঃপর আবেদনকারীকে অনলাইনে ৬০০ CNY (অফেরতযোগ্য) আবেদন ফি পরিশোধ করার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রতি বছরের শেষদিকে ওয়েবসাইটে খোঁজ করতে পারেন।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: বৃত্তিচীনস্কলারশিপ
Advertisement
সর্বশেষ
  • ১

    শান্তি প্রতিষ্ঠায় তেহরানে মক্কা চুক্তিভুক্ত দেশের প্রতিনিধিরা, তাদের মধ্যে কী আলোচনা হলো

  • ২

    সরকারি সিকিউরিটিজে ঝুঁকছে ব্যাংকগুলো, শঙ্কা কোথায়?

  • ৩

    রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি

  • ৪

    ‘ক্রসফায়ার’ নিয়ে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

  • ৫

    আইজিপির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, আশা জামায়াতের

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।