
তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।
বাংলাদেশের প্রথম শ্রেণির কর্মকর্তাদের পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বৃত্তি দিচ্ছে জাপান। জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপের (জেডিএস) অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য দেওয়া হবে এই বৃত্তি।
বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আগে জেনে নিন সুবিধাগুলো
ইংরেজিতে চলবে পড়াশোনার কার্যক্রম। সম্পূর্ণ টিউশন ফিসহ থাকা–খাওয়ার ব্যয় বহন করা হবে এর আওতায়। যাতায়াতের জন্য বিমান টিকিট দেওয়া হবে। গবেষণার জন্য অর্থ বরাদ্দ থাকছে। জীবনযাপনের ব্যয়ের খরচও তারা দেবে। এ ছাড়া বৃত্তিতে জেডিএসের অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
ইংরেজি ভাষায় কথা বলতে ও লিখতে পারদর্শী হতে হবে। ১ এপ্রিল ২০২৫-এ বয়স ৪৫ হতে হবে। আবেদনের সময় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকসহ ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণিতে পাস করতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
কখন কীভাবে আবেদন করবেন
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ৩১ অক্টোবরের মধ্যে জেআইসিই জেডিএস প্রজেক্ট ইন বাংলাদেশে আবেদন পাঠাতে হবে।
এল-২৬১ দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১২১৫ ঠিকানায় পাঠাতে হবে আবেদন।

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়
বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।