Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

ঢাকা না বগুড়া, কোথায় ভোট করবেন মান্না

তাসীন মল্লিক

তাসীন মল্লিক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২০: ৩৪
ঢাকা না বগুড়া, কোথায় ভোট করবেন মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কিন্তু তার দলের নেতা-কর্মীদের ইচ্ছা, ঢাকা-১৮ আসন থেকে ভোটের লড়াইয়ে নামা বেশি সম্মানজনক। তবে বর্ষীয়ান এ রাজনীতিবিদের ভাগ্য নির্ভর করছে বিএনপির সঙ্গে আসন সমঝোতার ওপর।

Advertisement
Advertisement
Advertisement

ভোটে অংশ নিতে দুটি আসনের কোনটিতে নির্বাচন করবেন–এমন প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়টিই সামনে আনেন। চরচাকে তিনি বলেন, ‘‘দুটো জায়গাতেই বিএনপির প্রার্থী আছে। যেহেতু একটা সমঝোতার ব্যাপারে আলোচনা হয়েছে আমাদের, আমি চেয়ারপারসনকে (বিএনপি চেয়ারম্যান তারেক রহমান) বলেছি এখন এই পরিস্থিতি।”

বিএনপির সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই যে কোনো একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জানিয়ে মান্না বলেন, “উনি (তারেক রহমান) এখনো কিছু বলেননি। একটু সময় নিয়েছেন। উনি যেরকম বলবেন, সেইটা বিবেচনায় রেখে আমি আমার সিদ্ধান্ত নেবো।”

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পথচলার ঐক্যের স্মারক হিসেবে শরিকদের কিছু আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সে তালিকায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাহমুদুর রহমান মান্নার নামও ছিল। এরপর ঋণখেলাপির অভিযোগে একটা সময় ভোটে অংশগ্রহণ অনিশ্চিত হয় মান্নার।

Advertisement
Advertisement
Advertisement

খেলাপির তালিকা থেকে নাম বাদ দিতে আদালতের শরণাপন্ন হন মান্না। মনোনয়ন দাখিলের পর ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র বৈধ হলেও বগুড়া-২ আসনে (শিবগঞ্জ) তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে বগুড়া-২ আসনে একজন দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পরে গত রোববার নির্বাচন কমিশনের আপিলে এসে প্রার্থিতা ফিরে পান মান্না। ফলে আসন সমঝোতা নিয়ে বিএনপি এবং নাগরিক ঐক্য এখন একটি নতুন সমীকরণে প্রবেশ করল।

বাংলাদেশের আগামী নির্বাচন গণতন্ত্রের পরীক্ষাparliament house (3)

নেতা-কর্মীদের পছন্দ ঢাকা-১৮

ভোটের মাঠে নামতে ঢাকার চেয়ে বগুড়ার আসনটিকেই পছন্দের তালিকার শীর্ষে রাখতে চান মাহমুদুর রহমান মান্না। তিনি চরচাকে বলেন, “বগুড়ারটা আমার বাড়ি, ওটার প্রতি দুর্বলতা আছে একটা।'”

নাগরিক ঐক্যের দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষে থেকে মাহমুদুর রহমান মান্নাকে ঢাকার যে কোনো একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। মান্না বগুড়া থেকেই ভোট করার ইচ্ছা জানান। তবে এখন দুটি আসনেই মনোনয়ন পত্র বৈধ হওয়ায় দলের নেতা-কর্মীরা ঢাকা-১৮ আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতাকে বেশি সম্মানজনক হবে বলে ভাবছেন।

নাগরিক ঐক্যের যুব সংগঠনের এক শীর্ষ নেতা চরচাকে নাম না প্রকাশের শর্তে বলেন, “আমরা সবাই (নেতা-কর্মী) মান্না ভাইকে ঢাকা-১৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনা করতে বলেছি। এটি জাতীয় নির্বাচনে আলাদা একটা তাৎপর্য যুক্ত করবে।”

যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সমঝোতার ওপর ভিত্তি করেই নেওয়া হবে বলে জানান মান্না। তিনি বলেন, “সেখানে (বগুড়া-২) আবার এমন একজন প্রার্থী আছেন, তিনি ঘোষণাই দিয়েছেন যে প্রার্থিতা প্রত্যাহার করবেন না। তো এটা সলভ হওয়ার আগে, আমি শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবো না।”

মোট প্রার্থী ১০ জন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের মাঠে নাগরিক ঐক্যের ১১ প্রার্থির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুটি আসনে মাহমুদুর রহমান মান্না প্রতিদ্বন্দ্বিতা করায় নাগরিক ঐক্যের প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দশজন।

মান্না বাদে এবার নাগরিক ঐক্যের প্রতীক কেটলি মার্কায় নির্বাচন করতে যাচ্ছেন রংপুর-৫: মোফাখখারুল ইসলাম নবাব, জামালপুর-৪: মো. কবির হাসান, সিরাজগঞ্জ-১: মো. নাজমুস সাকিব, পাবনা ৪: শাহনাজ রানু, চট্টগ্রাম ৯: স্বপন মজুমদার, চাঁদপুর ২: অধ্যাপক এনামুল হক, কুড়িগ্রাম ২: মেজর (অব.) আব্দুস সালাম, রাজশাহী ২: মোহাম্মদ সামছুল আলম এবং লক্ষ্মীপুর ২: মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনে অংশ নিবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের মাঠে ‘লাঙ্গলের’ অবস্থা কী?jatiya party-6

২০০৯ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বাদ পরার পর ২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন মাহমুদুর রহমান মান্না। এরপর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের বিতর্কিত শাসনামলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। সরকারবিরোধী আন্দোলনে সংগঠন সংক্রান্ত একটি কথোপকথন ফাঁস হলে তাকে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রেপ্তারও করা হয়।

একাধিকবার নিবন্ধনের আবেদন বাতিলের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন নাগরিক ঐক্যকে নিবন্ধন প্রদান করেন। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির ৪ জন প্রার্থী ভোটে অংশ নিয়ে কারচুপির অভিযোগ তা বর্জন করেন। নিবন্ধন না থাকায় ঐ নির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থীরা ভোট করেছিলেন তৎকালীন জাতীয় ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের প্রতীকে।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১০ প্রার্থী নিয়ে ভোটের লড়াইয়ের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার চরচাকে বলেন, ‘‘আমরা আমাদের সামর্থ্যের বেশিই করার চেষ্টা করব। জয়ের ব্যাপারে আমরা অবশ্যই আশাবাদী।’’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে রয়েছে গণভোট। যে ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সংসদে গঠিত হবে উচ্চ কক্ষ। দশজন প্রার্থী নিয়ে নাগরিক ঐক্য উচ্চ কক্ষের লড়াইয়ে কতটুকু সুবিধা করতে পারবে–এমন প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না চরচাকে বলেন, “এটার কোনো থ্রেশহোল্ড তো করা হয়নি। কাজেই হিসাব করতে পারব না–এত পারসেন্টেজ ভোট পেতেই হবে। যেহেতু করা হয় নাই, তাই এগুলো নিয়ে এখন কিছু বলতে পারব না।”

বিষয়: বিএনপিনির্বাচনঢাকানাগরিক ঐক্যত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতিমাহমুদুর রহমান মান্না
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে