Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> মতামত

বাংলাদেশি পাসপোর্টের অবনমন: বৈশ্বিক মঞ্চে মর্যাদাহানি

শাহাবুদ্দিন শুভ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০০: ৪৯
বাংলাদেশি পাসপোর্টের অবনমন: বৈশ্বিক মঞ্চে মর্যাদাহানি

কিছু খবর আছে, যা দেখলে বা শুনলে অজান্তেই মন খারাপ হয়ে যায়। বিশেষ করে যখন সেই খবর আপনার নিজের পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকে। যখন দেখেন, আপনার দেশের মর্যাদা বিশ্ব পরিমণ্ডলে ক্রমেই নিচে নেমে যাচ্ছে। প্রবাসী হিসেবে এমন সংবাদ শুনলে মন খারাপ হওয়াই স্বাভাবিক।

Advertisement

আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ। পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণের সুযোগ হয়েছে আমার। সেই অভিজ্ঞতার আলোকে বলতেই হয়—বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভ্রমণের অভিজ্ঞতা বেশ হতাশাজনক।

আমাদের প্রতিবেশী দেশ ভারতেও বহুবার গিয়েছি। কিন্তু পৃথিবীর যেসব দেশে আমি গিয়েছি, তার মধ্যে ভারতের ইমিগ্রেশন ব্যবস্থাই সবচেয়ে খারাপ লেগেছে। মনে হয়েছে, তারা যেন বাংলাদেশের মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না।

Advertisement
Advertisement
Advertisement

বিদেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের প্রতি বৈষম্য

২০১৪ সালের দিকে থাইল্যান্ড ভ্রমণের এক অভিজ্ঞতা আজও মনে পড়ে। রাতের ফ্লাইটে ব্যাংককে পৌঁছে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর দেখা গেল, যাত্রীদের দেশ অনুযায়ী আলাদা লাইনে ভাগ করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের যাত্রীদের দ্রুত ছাড়পত্র দেওয়া হলেও বাংলাদেশি যাত্রীদের আলাদা করে বসিয়ে রাখা হলো।

লেখক
লেখক

অপেক্ষার একপর্যায়ে বিরক্ত হয়ে আমি ইমিগ্রেশন অফিসারকে বললাম, ‘আপনাদের দেশে ঢুকতে না দিলে পরের বিমানে তুলে দিন, আমি ফিরতে রাজি।’ পরে এক কর্মকর্তা এসে আমার পাসপোর্ট দেখে পেশা জানতে চান, তারপর আমাকে ছাড়পত্র দেন। কিন্তু অন্য অনেক বাংলাদেশি তখনো সেখানে বসে ছিলেন।

এই অভিজ্ঞতা কেবল থাইল্যান্ডে নয়; ইউরোপের বহু দেশেও একই রকম। বাংলাদেশের পাসপোর্ট দেখামাত্রই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাদের আচরণে বোঝা যায়, পাসপোর্টের রং নয়—এর মানই আমাদের দেশের সম্মানকে প্রকাশ করে।

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবনমন

সম্প্রতি প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্স পাসপোর্ট ইনডেক্স ২০২৫–এর তথ্য আরও হতাশাজনক। ২০২৫ সালের সর্বশেষ (৭ অক্টোবর) প্রতিবেদনে বাংলাদেশের পাসপোর্ট ১০০তম স্থানে নেমে গেছে। ২০২৪ সালের শুরুতে এই অবস্থান ছিল ৯৭তম। অর্থাৎ, আমরা আরও তিন ধাপ পিছিয়েছি।

এই সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞাপ্রাপ্ত উত্তর কোরিয়া। এর ফলে বাংলাদেশের নাগরিকেরা এখন বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ৩৮টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন—যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৪২।

তুলনামূলকভাবে, গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার এখনো বাংলাদেশের চেয়ে এগিয়ে (৯৬তম স্থান)। আমাদের প্রতিবেশী ভারতের অবস্থান ৮৫তম, ভুটানের ৯২তম এবং থাইল্যান্ডের ৬৬তম। দুই দশক আগে, ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম, যা আজ নাটকীয়ভাবে নিচে নেমে গেছে।

পাসপোর্টের মানের পতন ও নাগরিক ভোগান্তি

এই পরিসংখ্যানই যথেষ্ট নয়; বাস্তব জীবনের অভিজ্ঞতাই বলে দেয় বাংলাদেশি পাসপোর্টের মান কোথায় দাঁড়িয়েছে। সম্প্রতি আমার এক বন্ধু তাঁর সন্তানকে নিয়ে পূর্ব এশিয়ার একটি দেশে গিয়েছিলেন স্টুডেন্ট ভিসা নিয়ে। অন্য দেশের যাত্রীরা আধা ঘণ্টার মধ্যে ইমিগ্রেশন পার হলেও তাদের তিন ঘণ্টা সময় লেগেছে। আধুনিক প্রযুক্তির যুগে যখন যাত্রীদের সকল তথ্য স্ক্রিনে দৃশ্যমান, তখনো বাংলাদেশের পাসপোর্ট দেখলেই কর্মকর্তারা অতিরিক্ত প্রশ্নবানে জর্জরিত করেন।

সমাধান কী হতে পারে

পাসপোর্টের মান কেবল একটি বইয়ের কভার নয়; এটি একটি দেশের আন্তর্জাতিক মর্যাদার প্রতিফলন। সরকারের উচিত বৈদেশিক সম্পর্ক, কূটনৈতিক অবস্থান এবং নিরাপত্তা যাচাই প্রক্রিয়ায় এমন পরিবর্তন আনা, যাতে বিশ্ব বাংলাদেশি নাগরিকদের প্রতি আস্থা রাখতে পারে।

আজ সময় এসেছে ভেবে দেখার—আমরা কেন ক্রমাগত নিচের দিকে নামছি এবং কীভাবে আবার ওপরে উঠতে পারি।

কারণ, পাসপোর্টের মান শুধু কাগজের মান নয়, এটি আমাদের জাতিসত্তার মর্যাদা বহন করে।

(মতামত লেখকের নিজস্ব)

*লেখক সাংবাদিক ও কলামিস্ট। ইমেইল: [email protected]

বিষয়: পাসপোর্ট সূচকবিশ্ব সূচকপাসপোর্টবাংলাদেশ
Advertisement
সর্বশেষ
  • ১

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ২

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৩

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ৪

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৫

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

সম্পর্কিত
  • ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

  • কিংবদন্তির জন্ম

    কিংবদন্তির জন্ম

    পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

  • বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

  • চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।