Advertisement Banner

জব্বারের বলী খেলা শনিবার, পৃষ্ঠপোষক বাংলালিংক-সরাসরি সম্প্রচার টফিতে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জব্বারের বলী খেলা শনিবার, পৃষ্ঠপোষক বাংলালিংক-সরাসরি সম্প্রচার টফিতে
চট্টগ্রাম সিটি করপোরেশন লাইব্রেরিতে সংবাদ সম্মেলন। ছবি: বাংলালিংকের সৌজন্যে

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর বসতে যাচ্ছে আগামী শনিবার নগরীর লালদীঘি ময়দানে। ডিজিটাল অপারেটর বাংলালিংক টানা দ্বাদশবারের মতো এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। পাশাপাশি এবারের আসর সরাসরি সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম টফি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আয়োজনের প্রস্তুতি তুলে ধরতে আজ বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, বলী খেলা উপলক্ষে আগামী ২৪, ২৫ ও ২৬ এপ্রিল লালদীঘি ময়দান ও আশপাশে বৈশাখী মেলার আয়োজন করা হবে।

১৯০৯ সালে স্থানীয় ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগরের উদ্যোগে শুরু হওয়া এই বলী খেলা আজ শতবর্ষ পেরিয়ে দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বলীরা (কুস্তিগীর) অংশ নেন।

বাংলালিংক জানায়, এ পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিজেদের ব্র্যান্ড মূলমন্ত্র ‘কেয়ার’ কে তুলে ধরতে চায় তারা।

এবারই প্রথমবারের মতো টফিতে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়ায় এই ঐতিহ্যবাহী খেলাটি দেশের গণ্ডি পেরিয়ে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত