চরচা ডেস্ক

বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এই ধন্যবাদ বার্তা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “ঈদুল আজহার আনন্দঘন উপলক্ষে আমাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছি। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক যেন আরও সুদৃঢ় হতে থাকে।”